শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯

লন্ডনে হঠাৎ খালেদা জিয়ার মহসমাবেশ বাতিল

লন্ডনে হঠাৎ খালেদা জিয়ার মহসমাবেশ বাতিল

শীর্ষবিন্দু নিউজ: গত কয়েক সপ্তাহের প্রস্তুতি শেষে শেষ পর্যন্ত রবিবার আলোচিত সমাবেশ বাতিল হয়েছে বলে জানায় যুক্তরাজ্য বিএনপি। এনিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লন্ডন সমাবেশকে নিয়ে ধুম্যজালের সৃষ্টি হয়েছে।

উক্ত সমাবেশকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি বেশ কয়েকটি প্রস্তুতি বৈঠক করে। কোন বৈঠকেই সভাপতি সাধারণ সম্পাদক নিদিষ্ট তারিখ কিংবা হলের নাম বলেননি উপস্থিত সহ সভাপতি যুগ্ম সম্পাদকদের। সভাবেশ কত তারিখ কোন জায়গায় অনুষ্ঠিত হবে তা গোপন রাখা হয়।

গত কয়েক সাপ্তাহের প্রস্তুতি শেষে শেষ পর্যন্ত রবিবার আলোচিত সমাবেশ বাতিল হয়েছে বলে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কি কারনে বাতিল হয়েছে তার কোন স্পষ্ট ব্যাখা দেওয়া হয়নি। তবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে জানান এটি হবে বর্হিবিশ্বে জাতীয়তাবাদী দলের বিশাল সমাবেশ। এতে বিভিন্ন দেশের বিএনপি নেত্রীবৃন্দ উপস্থিত থাকবেন।

আগামী ২৭ অক্টোবর লন্ডনে তার নির্ধারিত সমাবেশ বাতিল করা হয়েছে। এই সমাবেশ আর না হওয়ার সম্ভাবনা রয়েছে। বেগম খালেদা জিয়া সমাবেশ করবেন না বলে নেতাদের জানিয়ে দিয়েছেন। কেন যুক্তরাজ্যসহ ইউরোপ বিএনপির বহু প্রতিক্ষিত লন্ডন সমাবেশ বাতিল হলো

সে সম্পর্কে দলের দায়িত্বশীল একজন নেতা জানান,বেগম জিয়া তাদের প্রস্তুতিতে সন্তুষ্ট নন। তিনি বলেছেন,তাদের মধ্যে শৃংখলা নেই। ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যে বিশৃংলা হয়েছিলো তা নির্ধারিত সমাবেশে বড় আকারে হতে পারে। তিনি ঐ বিশৃংখলার ঘটনায় বিরক্ত।

গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ঈদুল আযহার দিন লন্ডন শহরতলির ফেয়ারলপ এলাকায় যুক্তরাজ্য বিএনপি যে শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করেছিল তাতে খালেদা জিয়া আসতে রাজি হন। সেদিন তার ভাষণকে ছাপিয়ে গিয়েছিল সভায় দলের নেতাকর্মীদের একাংশের তুমুল হৈচৈ আর বিশৃংখলা। স্থানীয় বিএনপি নেতাদের কথা তো বাদ, তারেক রহমান পর্যন্ত বারবার অনুরোধ করেও ওই কর্মীদের থামাতে পারেননি, যে কারণে খালেদা জিয়া নিজেও প্রচন্ড ক্ষুব্ধ হন।

এদিকে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হচ্ছে লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহসা দেশে ফিরছেন না। তিনি কবে ফিরবেন তাও অনিশ্চিত হয়ে পড়েছে। বেগম খালেদা জিয়ার চোখের চিকিৎসার অগ্রগতি হলেও তার পায়ের চিকিৎসা নিয়ে চিন্তিত আছেন। তিনি লন্ডনে চিকিৎসককে দেখিয়েছেন।

তবে কেউ কেউ পরামর্শ দিয়েছেন যদি পায়ের অপারেশ করাতে চান তবে নিউইর্কের যে হাসপাতালে তিনি এর আগে চিকিৎসা করিয়েছেন সেখানে অপারেশন করাতে। ২০১১ সালে যুক্তরাষ্ট্র সফরকালে তিনি সেখানকার একটি হাসপাতালে পায়ের চিকিৎসা করান। ফলে অনেকদিন ভালো ছিলেন। বর্তমানে তার পায়ের ব্যথা বেড়েছে। হাটতে সমস্যা হচ্ছে।

তিনি লন্ডন থেকে নিউইয়র্কে গেলে দেশে ফেরা আরো বিলম্বিত হবে। আর লন্ডনে পায়ের অপারেশন করলে কবে ফিরতে পারবেন তা নিশ্চিত নয়।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ১৬ সেপ্টেম্বর ঢাকা থেকে লন্ডন যান। সেখানে তার অবস্থান ৪০ দিন পেরিয়েছে। লন্ডনে ছেলের বাসভবনে ওঠার পর থেকে খালেদা জিয়ার দেখভাল করছেন তারেক রহমান। আর তার চিকিৎসার যাবতীয় তদারকি করছেন পুত্রবধূ ডা. জোবায়দা রহমান। তিন নাতনি আর স্বজনদের নিয়ে সময় কাটছে খালেদা জিয়ার। এক চোখে অপারেশন সম্পন্ন হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026