শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আজ যদি সাদ্দাম হোসেন ও মুয়াম্মার গাদ্দাফি বেঁচে থাকতো তাহলে এ পৃথিবী আরো সুন্দর হতে পারতে এদের মাধ্যম। তাদেরকে হত্যা করে এসব দেশের অস্তিত্ব ধ্বংস করে দিয়েছে ওবামা-হিলারির ভুল পররাষ্ট্রনীতি। যার খেসারত দিতে হচ্ছে বর্তমানে এসব দেশের নাজুক অবস্থা। যা ঐসব দেশের নাগরিকরা আজ করুণ বিপজনক অবস্থায় দিন কাটাচ্ছে।
রবিবার সিএনএন আয়োজিত স্টেট অফ দ্য ইউনিয়ন টকশোতে এসব বলেন যুক্তরাষ্ট্রে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, আমরা এখন মধ্যযুগে বাস করছি। এ সময়টা যেকোনো সময়ের চাইতে বিপজনক।
হাজার হাজার কোটি ডলারের মালিক ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি বলছিনা সাদ্দাম হোসেন ও মুয়াম্মার গাদ্দাফি এরা ভালো লোক ছিল। সাদ্দাম হোসেন নিজের লোকদের হত্যা করেছে। কিন্তু তার মতো স্বৈরাচাররা এখন বেঁচে থাকলে ইরাকের অবস্থা বর্তমানের চেয়ে ভালো হতো। একই অবস্থা গাদ্দাফির লিবিয়ার ক্ষেত্রেও। লিবিয়াতে এখন একজনের গলা আরেকজন কাটছে। সিরিয়াতে প্রায় একই ঘটনা ঘটছে।
ট্রাম্প বলেন, সাদ্দামকে আমার কাছে মনে হয়েছে যে, সে তার দেশের জন্য ভালো কাজ করছে।। ইরাকের বর্তমানের পরিস্থিতির চাইতে তার সময়কার পরিস্থিতি ভালো ছিল। ট্রাম্প আরও বলেন, ইরাক নামক দেশটি এখন সন্ত্রাসীদের প্রশিক্ষণদাতা দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সন্ত্রাসের হার্বার্ড বিশ্ববিদ্যালয় হচ্ছে ইরাক। পুরো মধ্যপ্রাচ্যকে উড়িয়ে দেয়া হয়েছে। সাদ্দাম ও গাদ্দাফি থাকলে এসব দেশ সুন্দর ভাবে পরিচালিত হতো। এটা আমার উপলব্ধি।