শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০

লন্ডনে প্রধান বিচারপতিকে সোসাইটি অব বাংলাদেশী সলিসিটর্সের সংর্বধনা প্রদান

লন্ডনে প্রধান বিচারপতিকে সোসাইটি অব বাংলাদেশী সলিসিটর্সের সংর্বধনা প্রদান

শীর্ষবিন্দু নিউজ: লন্ডন সফররত বাংলাদেশের বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে এক সংর্বধনা প্রদান করেছে ব্রিটেন ভিত্তিক দ্যা সোসাইটি অব বাংলাদেশী সলিসিটর্স।

বাংলাদেশী সলিসিটরর্সদের সংগঠন দ্যা সোসাইটি অব বাংলাদেশী সলিসিটর্সের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠান হয়েছে গত শনিবার রাতে। সেন্ট্রাল লন্ডনে দ্যা সোসাইটি অব লিঙ্কনস ইনে নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য সফররত বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন জাস্টিস জাহাঙ্গির হোসেইন ইউকের বাংলাদেশ হাইকমিশনার আব্দুল হান্নান, রয়েল কোর্টের জাস্টিস নউয়েলস, আজমালুল হোসাইন কিউসি, দ্যা সোসাইটি অব বাংলাদেশী সলিসিটর্সের ফাউন্ডার সহুল আহমদ এবং সংগঠনের সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম ব্রিটেন কর্মরত সলিসিটার ও ব্যারিষ্টারবৃন্দসহ আরো অনেকে।

সংগঠনের প্রেসিডেন্ট এমডি শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আবুল কালাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে লিগ্যাল সার্ভিসের মাধ্যমে কমিউনিটির সেবা করায় ১৮টি লিগ্যাল ফার্মকে এওয়ার্ড প্রদান করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026