বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১

লন্ডনে বেগম খালেদা জিয়ার উপর হামলা: গুজব বললেন ইউকে বিএনপি নেতারা

লন্ডনে বেগম খালেদা জিয়ার উপর হামলা: গুজব বললেন ইউকে বিএনপি নেতারা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডন সফররত চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর অর্তকিত হামলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের কোন এক জায়গায় এমন সংবাদ শোনা যায়।

এ ধরনের একটি একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে দেয়া হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ঐ ফুটেজে দেখা যায়, সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের কোন এক জায়গায় গাড়ী পার্ক করা অবস্থায় কয়েকজনের একটি গ্রুপ অর্তকিত হামলা চালায় বলে গুজব ছড়ানো হয়।

এ ব্যাপারে যুক্তরাজ্য বিএনপির নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, এটি একটা বানোয়াট ভূয়া সংবাদ। বেগম জিয়া মঙ্গলবার সারাদিন ঘরেই ইউরোপের নেতাদের সাথে সাক্ষাতে ব্যস্ত ছিলেন। চিকিৎসা সংক্রান্ত কাজ ছাড়া তিনি সাধরাণত বাইরে বের হন না।

ঐ ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সাদা রং এর গাড়ী পার্ক করা অবস্থায় কয়েকজন লোকের মধ্যে একজন সামনের দরজা খুলে কিছু একটা করছে। এ সময় ভিতর থেকে মেয়েলি কন্ঠে কেউ একজন বলছেন এই কোথায় গেছে ওরা। ভিডিওর বেকগ্রাউন্ডে কেউ একজন বলছে হায় হায়রে, ডিম থেরাপি হচ্ছে, ডিম থেরাপি। তবে মুহুর্তের মধ্যেই গাড়ীটি দ্রুত গতিতে সেখান থেকে সটকে পড়েন।

তবে এটি বেগম জিয়ার কন্ঠ কিনা তা অস্পষ্ট। অনেকে বলছেন এটা বেগম জিয়া কন্ঠ নয়। তাকে নকল করা চেষ্টা করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026