বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫

ব্রিটেনে বেপরোয়া গাড়ি চালিয়ে প্রাণ হারালেন সিলেটী যুবক হারিছ আলী

ব্রিটেনে বেপরোয়া গাড়ি চালিয়ে প্রাণ হারালেন সিলেটী যুবক হারিছ আলী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বেপরোয়া গাড়ি চালিয়ে প্রাণ হারালেন ব্রিটেনে বসবাসরত সিলেটী যুবক হারিছ আলী। রোববার মধ্যরাতে ব্রিটেনের আলসবাটন এলাকার উইলিংবড়া এ৪৫ রোডে দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

জানা যায়, লাশ উদ্ধারের পর লেস্টার হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। পোস্ট মর্টেমের পর আগামী শুক্রবার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। হারিছ আলী সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গড়গড়ি গ্রামের মনফর আলীর ছেলে। দুই ভাই ও তিন বোনের মধ্যে হারিছ ছিলেন সবার ছোট। রবিবার

হারিছ আলী নর্থহামটন কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। একই সাথে তিনি পিতার রেস্টুরেন্ট ব্যবসা দেখাশোনা করতেন। পরিবারের সাথে তিনি নর্থহামটনের ১০৫ ওয়েকলিফ রোডে বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে বন্ধুর বাড়ি যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন হারিছ আলী। রাত সাড়ে ১১ টার দিকে উইলিংবড়া এ৪৫ রোড দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলো হারিছ আলী। আলসবাটন এলাকার মোড়ে যাওয়া মাত্র গাড়িকে বাম দিকে মোড় ঘুরাতে চান তিনি। এ সময় রাস্তার উপর গাড়ি উল্টে যায়।

পুলিশ জানিয়েছে, ওই সড়কে ঘন্টায় ৭০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর কথা থাকলেও হারিছের গাড়ির গতি ছিল ১২০ কিলোমিটার। তাই মোড় নেয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। পরে গাড়ির ভেতর থেকে হারিছের মৃতদেহ উদ্ধার করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026