মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮

দেখতে মানুষের মতো হলেও এই মেয়েটি কিন্তু মানুষ নয়

দেখতে মানুষের মতো হলেও এই মেয়েটি কিন্তু মানুষ নয়

বিস্ময়কর ডেস্ক: ভাল করে ছবিটা দেখুন তো। বছর ১৬-র এক ফুটফুটে জাপানি কন্যে। পোশাক পরে স্কুল যাওয়ার জন্য তৈরি। ঠোঁটে লেগে আছে হালকা হাসি। ওর নাম সায়া। কিন্তু ও আসলে মানুষ নয়। তা হলে? এক কথায় যেন এক জ্যান্ত পুতুল।

টোকিওর এক দম্পতি কম্পিউটার জেনারেটেড ইমেজারি’র মাধ্যমে তৈরি করেছে সায়াকে। তাই সে পুতুল। কিন্তু তাকে দেখে বোঝার কোনও উপায় নেই যে সায়ার দেহ প্রাণহীন। এতটাই নিখুঁত করে তাকে গড়ে তোলা হয়েছে। টোকিওর ওই দম্পতি টেরুইকি এবং ইউকি ইসিকায়া পেশায় থ্রিডি শিল্পী।

কাজের অবসরে তৈরি করেছেন সায়াকে। তারা জানিয়েছেন স্কিন টেক্সচার তৈরি করাই সবচেয়ে কঠিন ছিল। তবে চুলটা নাকি আসলের মতো হয়নি। তাই চুলের কাজ পছন্দ হয়নি তাদের। যদিও তাদের সৃষ্টি দেখে তাক লেগেছে গোটা বিশ্বের। তবে এখানেই শেষ নয়।

সায়ার মতো আরও একটি পুতুল বানাতে চলেছে ইসিকায়া দম্পতি। আর তাদের নিয়ে ভবিষ্যতে একটি ফিল্ম বানানোর কথাও ভেবে রেখেছেন তারা। তবে তার আগেই আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সায়ার ছবি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026