বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২

ব্রিটেনে আগামী ২৫ বছরে জনসংখ্যা বেড়ে দাড়াবে ৭৪ দশমিক ৩ মিলিয়ন

ব্রিটেনে আগামী ২৫ বছরে জনসংখ্যা বেড়ে দাড়াবে ৭৪ দশমিক ৩ মিলিয়ন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সুইডেনের বর্তমান জনসংখ্যা হলো ৯ দশমিক ৭ মিলিয়ন। আর ইউকেতে সমপরিমাণ জনংখ্যা বৃদ্ধি পাবে আগামী ২০৩৯ সালের ভেতরে।

দ্যা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস  সতর্ক করে দিয়ে বলছে, আগামী ২৫ বছরের ভেতরে ইউকের জনসংখ্যা দুই তৃতীয়াংশ বৃদ্ধি পাবে। তাদের মতে, জনসংখ্যা বৃদ্ধির পেছনে ৫১ শতাংশ নেট মাইগ্র্যান্ট এবং ৬৮ শতাংশ মাইগ্র্যন্ট বার্থ রেইট ভুমিকা রাখছে।

বৃহস্পতিবার প্রকাশিত ওএনএসের রিপোর্টে বলা হয়েছে, ২০৩৯ সালের ভেতরে প্রতি ১২ জনের মধ্যে একজন ইউকের নাগরিক ৮০ বছর বয়সে পড়বেন। এ হিসেবে ১৭ বছর পরে জনসংখ্যার দিকে জার্মানীকে ছাড়িয়ে ইউরোপের একক বৃহত্তর জনসংখ্যাবহুল দেশে পরিণত হবে ইউকে। নেট মাইগ্রেশনের কারণেই ইউকের জনসংখ্যা এভাবে বৃদ্ধি পাচ্ছে বলেও মনে করছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস।

ওএনএস জানিয়েছে, ৪ দশমিক ৪ মিলিয়ন বৃদ্ধির মাধ্যমে ২০২৭ সালের ভেতরে ইউকের জনসংখ্যা ৭০ মিলিয়নে পৌঁছে যাওয়ার কথা। প্রবল জনসংখ্যা বৃদ্ধির কারণে ২০৩০ সালের ভেতরে ইউকে জনসংখ্যার দিকে ফ্রান্সকে ছাড়িয়ে ইউরোপের দ্বিতীয় বৃহত্তর জনসংখ্যাবহুল দেশে পরিণত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026