বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২

চিলকোট রিপোর্ট প্রকাশিত হবে আগামী বছরের মাঝামাঝি সময়ে

চিলকোট রিপোর্ট প্রকাশিত হবে আগামী বছরের মাঝামাঝি সময়ে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইরাক যুদ্ধের ৭ বছর পর সাবেক প্রাইম মিনিস্টার গর্ডন ব্রাউন কর্তৃক গঠিত চিলকোট রিপোর্ট আগামী জুন অথবা জুলাই মাসের মধ্যে প্রকাশিত হবে। ওয়েব সাইটে প্রকাশিত এক রিপোর্টে স্যার জন চিলকোট প্রধানমন্ত্রী বরাবর লিখিত ঐ চিঠির তথ্য প্রকাশ করেছেন।

স্যার চিলকোটের ওয়েব সাইটে থেকে জানা গেছে , রিপোর্টের টেকস্ট লেখা সম্পন্ন হবে ১৮ এপ্রিল ২০১৬ আর প্রকাশের আগে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির লোকজন রিপোর্টের উল্লেখযোগ্য ও সেনসিটিভ অংশ সমূহ পরীক্ষা করবেন। রিপোর্টের মধ্যে ২ মিলিয়ন শব্দ রয়েছে, যা টাইপ ও প্রকাশে ফ্রেইম ওয়ার্কের মধ্যে সম্পন্নের ব্যাপারেও তিনি আশাবাদি।

ইরাক যুদ্ধ নিয়ে সম্প্রতি টনি ব্লেয়ার আংশিক দুঃখ প্রকাশ করার পর পরই চিলকোট রিপোর্ট প্রকাশের সময় শেষ প্রকাশের মুখ দেখছে। চিলকোর্ট লিখেছেন তার দুই সেক্রেটারি গাস ওডোনেল এবং স্যার জেরেমি হেউড টনি ব্লেয়ার এবং জর্জ বুশের সাথে যোগাযোগ করেন রিপোর্ট প্রকাশের ব্যাপার নিয়ে।

ডেভিড ক্যামেরনের কাছে লিখিত এই চিঠিতে স্যার চিলকোট জানিয়েছেন, রিপোর্টের ফুল টেক্সস্ট আগামি ১৮ এপ্রিল ২০১৬ মধ্যে সম্পন্ন হবে। চিঠিটি যখন ক্যামেরনের কাছে লিখেন, তখন ডেভিড ক্যামেরন আইসল্যান্ডিকে নর্দার্ন ফিউচার ফোরামে বক্তব্য দেয়ার জন্য বুধবার গমন করেন এবং ধারনা করা হচ্ছে সেখান থেকে ফিরেই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন স্যার চিলকোটকে জবাব দিবেন।

চিলকোট তার চিঠিতে লিখেছেন, তিনি অবশ্যই এটা বিশ্বাস করেন, রিপোর্ট প্রসেস এবং প্রকাশে ন্যাশনাল সিকিউরিটি চেকিং হওয়া উচিৎ বিশেষ করে অধিকাংশ সেনসিটিভ বিষয় যা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যু রয়েছে। তিনি আরো মনে করেন ইউরোপিয় কনভেনশন হিউম্যান রাইটস এবং আর্টিকল ২ এর ন্যশনাল সিকিউরিটি প্রটেক্ট এক্ট পুরোপুরি পালিত হওয়া প্রয়োজন রিপোর্ট প্রকাশে সেই এনসিউর করতে চান তিনি। এবং একই সাথে তিনি আশাবাদী রিপোর্ট আগামী জুন অথবা জুলাই মাসে প্রকাশিত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026