শীর্ষবিন্দু নিউজ: নেতাকর্মীদের হয়রানির অজুহাতে বিএনপি‘র সেমিনারে উপস্থিত না হওয়া দু:খজনক। সহিংসতার অভিযোগ খন্ডনের জন্য তাদের অংশ নেয়া উচিত ছিলো বলে মন্তব্য করেছেন অল পার্টি পার্লামেন্টারী হিউম্যান রাইটস গ্রুপের ভাইস চেয়ার হাউব অব লর্ডস এর প্রবীণ সদস্য লর্ড এ্যারিক এ্যাভুবেরীর। মঙ্গলবার ২৭ অক্টোবর হাউজ অব লর্ডসে গণতন্ত্র -নির্বাচন ও বাংলাদেশের রোল অব ‘ল‘ বিষয়ক সেমিনারে তিনি এ এমন্তব্য করেন।
এ সময় প্রবীণ লর্ড এ্যারিক এ্যাভুবেরী বলেন আগে থেকে কনফার্ম করেও হয়রানির অভিযোগ এনে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধিদের অনুপস্থিতি নিতান্তই দু:খ জনক। এই সেমিনারে ব্রিটিশ লর্ডস সভার সদস্য, এমপি, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সমূহের প্রতিনিধি এবং বাংলাদেশের সরকারী ও বিরুধী দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও সাবেক বিরুধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনুষ্টারের একদিন পূর্বে উল্লেখিত অজুহাতে আন্তর্জাতিক এই সেমিনারে উপস্থিত হয়নি।
সেমিনারে উঠে আসে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, মানবাধিকার, যুদ্ধাপরাদের বিচার ও গণতন্ত্র। এইচ টি ঈমাম তার বক্তব্যে বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশকে পেছনের দিখে টেনে নিতে স্বাধীনতা বিরুধী ও উগ্রমৌলবাদীরা সময় সময় দেশকে অস্থিথিশীল করার চেষ্টা করছে।
সরকার এ বিষয়ে খুবই সচেনতন। যারা দেশকে এগিয়ে নিতে সময় সময় বাধাগ্রস্থ করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য দেশের উন্নয়ন ও যুদ্ধাপরাদেল বিচারকে বাধা গ্রস্থ করা। মানবাধিকার রক্ষা, যুদ্ধাপরাধীর বিচারের বিষয়টি গুরুত্ব পায় আলোচনায়। মানবাধিকার নিয়ে কাজ করা এমিনেষ্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা
এ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেন সেমিনারে। এর জবাবে বালাদেশ সরকারের প্রতিনিধিরা বলেন অত্যন্ত স্বচ্চতার মাধ্যমে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে। যা অন্য কোথাও নেই। তারানা হালিম এমপি বলেন বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্ন স্বাধীন।
এছাড়া শেখ হাসিনা সরকার সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। সংখ্যালঘুদের উপর হামলা, ব্লগার হত্যা ও সম্প্রতি দুই বিদেশী নাগরিক হত্যার বিষয়টি ওঠে আসে সেমিনারে। তবে বর্তমান সরকার এই বিষয়টি খুবই গুরুত্ব সাথে মোকাবেলা করছেন বলে জানান।
অলপার্টি পার্লামেন্টারী গ্রুপ আয়োজিত আন্তর্জাতিক এই সেমিনারে লর্ড এ্যারিক এ্যাভুভেরীর সভাপতিত্বে ও অলপার্টি পার্লামেন্টারী গ্রুপের চেয়ার এ্যানমেইন এমপির সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অংশ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ঈমাম, তারানা হারিম এমপি, সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু, বর্তমান বিরুধী দল জাতীয় পার্টির দুই প্রতিনিধি সেলিম উদ্দিন এমপি ও ফখরুল ইমাম, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ফায়েজ আব্বাস, লর্ড কারলাইল বব ব্লাকমেন এমপি, জিম ফ্রিজ পেট্রিক এমপি।