শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে রিজার্ভ

২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে রিজার্ভ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রথমবারের মতো ২৭ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র আরও জানায়, বৃহস্পতিবার দুপুরে রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয়ের খরচ হিসাবে এই রিজার্ভ দিয়ে প্রায় সাত মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং রপ্তানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকায় গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে বাংলাদেশের রিজার্ভ। এছাড়া জ্বালানি তেল এবং খাদ্যপণ্য আমদানি খাতে খরচ কম হওয়ার কারণেও রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে ব্যাংকাররা জানিয়েছেন।

তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রপ্তানিতে ভাল প্রবৃদ্ধি হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ছাড়কৃত ইসিএফ ঋণের দুটি কিস্তি যোগ হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় থাকা রিজার্ভের পরিমাণ গত ১৭ই আগস্ট ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল।

এর আগে চলতি বছরের জুন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার, এপ্রিলে ২৪ বিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারিতে ২৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল। তারও আগে গত বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২২ বিলিয়ন ডলার। রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানিতে তুলনামূলক ভাল প্রবৃদ্ধির পাশাপাশি বেসরকারি খাতে প্রচুর বিদেশি ঋণ আসার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছেন

সংশ্লিষ্টরা। প্রসঙ্গত, বর্তমানে রিজার্ভের দিক দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম অবস্থানে থাকা ভারতের রিজার্ভের পরিমাণ ৩১৫ বিলিয়ন ডলারেরও বেশি। আর তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের রিজার্ভ ১৫ বিলিয়ন ডলার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026