মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০

এক সন্তান নীতির ইতি টানছে চীন

এক সন্তান নীতির ইতি টানছে চীন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জনসংখ্যা নিয়ন্ত্রণে কয়েক দশক ধরে চলা কঠোর এক সন্তান নীতি থেকে অবশেষে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে চীন।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিবৃতি উদ্ধৃত করে রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার বলেছে, সব দম্পতিকেই এখন থেকে দুই সন্তান নেওয়ার অনুমতি দেয়া হবে। চীনে ১৯৭৯ সালে জাতীয়ভাবে বিতর্কিত এক সন্তান নীতি চালু করা হয়। উদ্দেশ্য ছিল দেশের জন্মহার কমানো এবং জনসংখ্যা বৃদ্ধির হারের রাশ টেনে ধরা।

কিন্তু চীনে বয়স্কদের সংখ্যা বাড়তে থাকায় এ নীতি পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি হয়। এক সন্তান নীতি চালুর পর থেকে প্রায় ৪০ কোটি শিশুর জন্ম রোধ করতে পেরেছে চীন। যেসব দম্পতি এ নীতি লঙ্ঘন করেছে তারা জরিমানা দেয়া, চাকরি খোয়ানো এবং বাধ্যতামূলক গর্ভপাতের মতো নানা শাস্তি ভোগ করেছে।

কিন্তু এ নীতির কুফল নিয়ে সমাজবিজ্ঞানীদের উদ্বেগের ফলে পরবর্তীতে সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চীনের বিভিন্ন প্রদেশে এক সন্তান নীতি শিথিল হয়েছে। ২০১৩ সালের শেষ দিকে পরিবার পরিকল্পনা নীতি কিছুটা শিথিল করেছিল চীন। তখন বেশ কিছু শর্ত সাপেক্ষে দম্পতিদের দুই সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।

দুই বছর আগে কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে এ নীতি শিথিল করতে শুরু করে। যেসব দম্পতির একজন বাবা-মায়ের এক সন্তান সে সব দম্পতিকে দ্বিতীয় সন্তান নেওয়ার সুযোগ দেওয়া হয়। বর্তমানে চীনের জনগোষ্ঠীর প্রায় ৩০ শতাংশের বয়স ৫০ বছরের উর্ধ্বে।

বিবিসি সংবাদদাতারা বলছেন, নীতি শিথিল হলেও এখনও অনেক দম্পতি এক সন্তানই নিতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এক সন্তানের পরিবারই এখন চীনে সামাজিক প্রথা হয়ে দাঁড়িয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026