শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০

প্রশাসনিক কাজের পুরো দায়িত্ব ফিরে পেল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

প্রশাসনিক কাজের পুরো দায়িত্ব ফিরে পেল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সাবেক মেয়র লুৎফুর রহমানের কাজের উপর দৃষ্টি রাখতে সরকারের পক্ষ থেকে কমিশনার নিয়োগ দেয়া হয়। নতুন মেয়র বরিস জনসন নির্বাচিত হওয়ার পর এবার সরকারের পক্ষ থেকে টাওয়ার হ্যামলেটসে প্রেরিত কমিশনারদের দায়িত্ব কমানোর ঘোষণা দিয়েছেন কমিউনিটি সেক্রেটারী গ্রেইগ ক্লার্ক এমপি।

চলতি মাস শেষে কমিশনারদের উঠিয়ে নেয়ার কথা থাকলেও কমিউনিটি সেক্রেটারী তাদের বহাল রেখে ডে টু ডে টাওয়ার হ্যামলেটসের প্রশাসনিক কাজের ক্ষমতা নির্বাহী মেয়রের হাতে ফিরিয়ে দিয়েছেন। কমিউনিটি সেক্রেটারীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস।

তবে প্রশাসনিক কাজ পরিচালনায় কোনো ধরনের ঘাটতি দেখা দিলে সরকার পুনরায় ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছেন কমিউনিটি সেক্রেটারী গ্রেইগ ক্লার্ক এমপি। বৃহস্পতিবার কমিউনিটি সেক্রেটারীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিউনিটি সেক্রেটারী শুক্রবার থেকে টাওয়ার হ্যামলেটসের প্রশাসনিক কাজ পরিচালনার দায়িত্ব নির্বাহী মেয়র জন বিগসের হাতে ফিরিয়ে দিয়েছেন। এখন থেকে কাউন্সিলের প্রশাসনিক কাজে কমিশনাররা আর সরাসরি হস্তক্ষেপ করবেন না। তবে মেয়রের নেতৃত্বে পরিচালিত বিশেষ কিছু খাতের উন্নয়নকাজ তদারকি করবেন তারা।

লুৎফুর রহমানের আমলে নানা অভিযোগে সাবেক কমিউনিটি সেক্রেটারী স্যার এরিক পিকলস টাওয়ার হ্যামলেটসে সরকারের কমিশনার নিয়োগ করেছিলেন। স্যার কেন নাইট সিবিই-র নেতৃত্বে ৪ জন কমিশনার যথাক্রমে ম্যাক্স সেলার সিবিই ক্রিস এলিশন সিবিই এবং এলান উড সিবিই ডে টু ডে টাওয়ার হ্যামলেটসের প্রশাসনিক কাজ পরিচালনা করে আসছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026