শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯

বেথনালগ্রীনের আল আমিন তান্দুরিতে মৃত ইদুঁর: সাময়িক বন্ধ করে দিল কাউন্সিল

বেথনালগ্রীনের আল আমিন তান্দুরিতে মৃত ইদুঁর: সাময়িক বন্ধ করে দিল কাউন্সিল

শীর্ষবিন্দু নিউজ: পূর্ব লন্ডনের কেমব্রীজহীথ রোডে অবস্থিত আল আমিন তান্দুরি রেস্টুরেন্ট পরিদর্শনকালে কাউন্সিল অফিসাররা স্টোরেজ এরিয়ায় মৃত ইদুঁর পাওয়ার পাশাপাশি কুকিং ইক্যুইপমেন্টে ও স্টোরেজ এরিয়ায় ইদুরের উপস্থিতির প্রমাণ পান। ফুড হাইজিন বা খাবারের স্বাস্থ্যবিধি মারাত্মকভাবে লঙ্ঘিত হওয়ায় বেথনাল গ্রীণে অবস্থিত একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টকে সাময়িকভাবে বন্ধ করে দেয়ার পাশাপাশি ৯ হাজারেরও বেশি পাউন্ড জরিমানা করা হয়েছে।

কাউন্সিল অফিসাররা কিচের সব জায়গায়, কন্টেইনারের ঢাকনায়, কুকিং ট্রের ভিতরে, চপিং বোর্ডের ওপর ইদূঁরের বিষ্ঠা দেখতে পান। এ ছাড়া তৈরী করা খাবার দাবার উপযুক্ত তাপমাত্রায় সংরক্ষণ করা হয়নি বলে তারা দেখতে পান। এই পরিদর্শনের ফলে এর মালিকের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আনা হয়। ক্যামব্রীজ হীথ রোডে অবস্থিত আল আমিন তান্দুরি রেস্টুরেন্ট পরিদর্শনকালে কাউন্সিল অফিসাররা স্টোরেজ এরিয়ায় মৃত ইদুঁর পাওয়ার পাশাপাশি কুকিং ইক্যুইপমেন্টে ও স্টোরেজ এরিয়ায় ইদুরের উপস্থিতির প্রমাণ পান।

কাউন্সিল অফিসাররা গত ২০১৪ সালের মে মাসে রুটিন হাইজিন ইন্সপেকশনের অংশ হিসেবে রেস্টুরেন্টটি ভিজিট করেন। গত ৮ অক্টোবর টেমস ম্যাজেষ্ট্রেট কোর্টে শুণানীকালে আল আমিন রেস্টুরেন্টের মালিক এলথামের রেসটনস ক্রিসেন্টের বাসিন্দা আব্দুল নুর তার বিরুদ্ধে আনীত ৬টি অভিযোগের দোষ স্বীকার করে নেন।

আদালত প্রতিটি অপরাধের জন্য ১ হাজার পাউন্ড করে মোট ৬ হাজার পাউন্ড জরিমানা এবং মামলার খরচ বাবদ ৩,১৪৩.৮৭ পাউন্ড ও ভিক্টিম সারচার্জ বাবদ আরো ১০০ পাউন্ড প্রদানের নিদের্শ দেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এনভায়রনমেন্ট কেবিনেট থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বারায় যদি কারো মনে হয় কোন খাবারের দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে যথাযথ স্বাস্থ্যবিধি মানছে না তাহলে ০২০ ৭৩৬৪ ৫০০৮ নাম্বারে ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026