শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

লন্ডনে খালেদা জিয়ার মহাসমাবেশ আগামীকাল রোববার

লন্ডনে খালেদা জিয়ার মহাসমাবেশ আগামীকাল রোববার

শীর্ষবিন্দু নিউজ: আগে এক দফা সমাবেশ বাতিলের পর ফের নতুন করে সমাবেশ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লন্ডন সফররত দলীয় চেয়ারপার্সন বেমগ খালেদা জিয়া।

রবিবার লন্ডনে আয়োজিত সমাবেশটিতে প্রধান অতিথির ছাড়াও আরো বক্তব্য রাখবেন কেন্দ্রিয় বিএনপির নেতুবৃন্দ। রবিবার বিকাল ৫টায় সমাবেশটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তবে কোথায় সমাবেশটি অনুষ্ঠিত হবে তা এখনো জানানো হয়নি। সভায় দেশ ও চলমান রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া।

বিএনপি সূত্র জানায়, ঈদের দিনে অনুষ্ঠিত যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বেগম জিয়ার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশৃংখলা ও হট্টগোলের কারণে এবারের সভা আয়োজনে শৃংখলা ও নিরাপত্তার বিষয়টি নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য বিএনপি। এজন্য সমাবেশস্থলকে ঘিরে মোতায়েন করা হচ্ছে বিপুল সংখ্যক নিরাপত্তকর্মী। আমন্ত্রণপত্র ছাড়া সভায় কাউকে প্রবেশ করতে না দেয়ার পরিকল্পনাও করেছে যুক্তরাজ্য বিএনপি।

এ বিষয়ে জানতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের যোগাযোগ করা হলে তিনি জানান, অনুষ্ঠানের আগে ভেন্যুর বিষয়টি জানিয়ে দেয়া হবে। মালেক জানান, রবিবার সভার সকল প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। সভায় কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবিসহ প্রায় ১ হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026