বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২

আমি কি বাংলাদেশ বা পাকিস্তান বা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী: প্রশ্ন মোদির

আমি কি বাংলাদেশ বা পাকিস্তান বা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী: প্রশ্ন মোদির

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিহারের মূখ্যমন্ত্রী নিতিশ কুমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহিরাগত আখ্যা দিয়েছিলেন।

এমন বিদ্রুপকে ভিত্তিহীন উল্লেখ করে মোদি বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী; বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কার নন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই।

মুজাফফরনগরে এক সমাবেশে দেয়া বক্তব্যে মোদি বলেন, নিতিশ বাবু বলেন, মোদি বহিরাগত। বিহার যখন আমাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে ভোট দিয়েছে, তখন আমি কিভাবে বহিরাগত হতে পারি। আমি কি বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী?

যদি তা না হই তাহলে আমি কিভাবে বহিরাগত হলাম?

নিতিশ কুমারকে প্রশ্ন রেখে মোদি বলেন, সোনিয়াজি তো দিল্লি থাকেন। আপনি কি তাকেও বহিরাগত ডাকেন?




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026