বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৯

বিশ্বসেরা হাফিজদের তেলাওতে মুখরিত হবে পূণ্যভূমি সিলেট

বিশ্বসেরা হাফিজদের তেলাওতে মুখরিত হবে পূণ্যভূমি সিলেট

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে আগামী ২৫-২৬ ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ২ দিনব্যাপী বিশ্বসেরা হাফিজদের তেলাওয়াত, সংবর্ধনা ও তাফসির মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠান সফল করার লক্ষে গত সম্মেলন বাস্তবায়ন কমিটির একসভা মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। শাখা সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। প্রচার কমিটির সদস্যগণ হচ্ছেন মাওলানা হাবীব আহমদ শিহাব-আহবায়ক, সদস্য-মাওলানা নূর আহমদ ক্বাসিমী, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আশিকুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল ওয়াদুদ ও সদস্য সচিব-মাওলানা সিরাজুল ইসলাম।

অর্থ ঊপ-কমিটির সদস্যগণ হচ্ছেন মাওলানা শহীদ আহমদ-আহবায়ক, সদস্য-মাওলানা আব্দুশ শহিদ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হাফিজ আব্দুস সামাদ ও সদস্য সচিব-মাওলানা আহমদ হোসাইন। বিভাগীয় হিফ্জ প্রতিযোগিতা পরিচালনার জন্য মাওলানা সিরাজুল ইসলামকে আহ্বায়ক, সদস্য মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মাওলানা আব্দুশ শহিদ হাফিজ, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা মিসবাহুজ্জামান।

ইমাম সমিতি সিলেট বিভাগের যে সকল হাফিজ বিভিন্ন টিভি চ্যানেল বা সংস্থার মাধ্যমে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকেও সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য সিলেট বিভাগের জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী সকল হাফিজদের নাম তালিকাভূক্ত করার জন্য – ০১৭৬৪ ২২৯০১২/ ০১৭১০ ৯৩২৬২৮/০১৭১২ ৪৫৪৯৪০ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ইমাম নেতৃবৃন্দ বলেন- বাংলাদেশের ক্ষুদে হাফিজগণ বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশের সুনাম ছিনিয়ে এনেছে, তাদেরকে সংবর্ধনা দেয়া সরকারের দায়িত্ব ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোন সরকারই তাদের যথাযথ সম্মানটুকুও দেয়নি।

ইমাম সমিতি উদ্যোগ নিয়েছে, আশাকরি সর্বমহল এ উদ্যোগকে সাধুবাদ জানাবে ও সম্মেলন সফল করতে সহযোগিতা করবেন। হাফিজদের সংবর্ধনা দেয়া মানে পবিত্র কুরআন মজিদকে সম্মান দেয়া। তাই দলমত নির্বিশেষে এ মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দেশবাসীর প্রতি ইমাম নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026