সৈয়দ সেলিম আহমেদ: সিরিয়ায় আইএসআইএল উপর বিমান হামলায় কোয়ালিশনে যোগ দিতে পার্লামেন্টে ভোটাভুটি থেকে ডেভিড ক্যামেরন পিছু হটছেন বলে প্রতীয়মান হচ্ছে। ডেভিড ক্যামেরন ভাবছিলেন এবং আশা ছিলো সিরিয়ায় এয়ার স্ট্রাইকে লেবার দল ও কনজারভেটিভ কমন্সে তাকে সহযোগিতা ও পূর্ণ সমর্থন দিবে।
বাস্তব অবস্থা হলো লেবার দলের ২০ থেকে ৩০ জন সদস্য ডেভিড ক্যামেরনের সিরিয়া এয়ার স্ট্রাইকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি মিললেও নিজ দলের সিনিয়র কনজারভেটিভ সদস্যদের বিদ্রোহের সম্মুখিন হচ্ছেন। যে আশঙ্কা থেকে ১০ দিন আগে এ সংক্রান্ত মোশনের ব্যাপারে আলোচনায় ডেভিড ক্যামেরন উপলব্ধি হয়েছে, তিনি পূর্ণ সমর্থন পেতে ব্যর্থ হবেন।
ক
নজারভেটিভ পার্টির মেজরিটির দিক থেকে ১৭ আসন এনাফ রয়েছে। তারপরেও ক্যামেরনের সন্দেহ লেবার দল ও কনজারভেটিভ দল উভয় দল থেকে কেউ কেউ যদি বিদ্রোহ বা ভোট দানে পিছিয়ে যান বা বেরিয়ে যান তাহলে কমন্স ভোটাভুটিতে তিনি সফল হবেন না। ২০১৩ সালে ক্যামেরনের তিক্ত অভিজ্ঞতা রয়েছে, বাসার আল আসাদের বিরুদ্ধে স্ট্রাইকে যেতে তিনি হেরে গিয়েছিলেন।
এদিকে কমন্স ফরেন এফেয়ার্স সিলেক্ট কমিটির চেয়ার কনজারভেটিভ এমপি ক্রিসপিন ব্ল্যান্ট তার রিপোর্ট প্রকাশ করেছেন। ২৮ পৃষ্টার রিপোর্টে বলা হয়েছে, ব্রিটেনের রাফ কোয়ালিশন এয়ার স্ট্রাইকে যোগদান নিশ্চয়তা দিবেনা যে, আইএসআইএল ধবংস হয়ে যাবে বা ষ্ট্র্যাটেজিক্যালি তারা শেষ করা যাবে, যদি তাই না হয়, তাহলে এরকম স্ট্রাইকে ব্রিটেনের অংশ গ্রহণ পুরোটাই হবে অস্বচ্ছ এবং সেটা বরং ইউ-এস নেতৃত্বাধীনদের খুশি করা হবে বলেও মন্তব্য করা হয়েছে কনক্লুশানের এক প্যারাতে।
মন্ত্রীদের মধ্যেও দ্বিমত রয়েছে স্ট্রাইক এক্সটেনশনের ব্যাপারে। উল্লেখ্য ১৩টি স্ট্রং কোয়ালিশনে ইতোমধ্যে ৫,০০০ এয়ার স্ট্রাইক ইরাকে, ২,৫০০ সিরিয়ায় হয়েছে। যেখানে ইউ-এস ৭০% ইরাকে, ৯৫% সিরিয়ায় আর ইউকে টর্নেডো ইরাকে ৩০০ এয়ার স্ট্রাইকে শরিক হয়েছে বা করেছে। কিন্তু আইএস, আইএসআইএলকে পুরোপুরি শেষ করা যায়নি।
তাই নতুন করে এয়ার স্ট্রাইকে ব্রিটেনের অংশ গ্রহনের যৌক্তিকতা নিয়ে কনজারভেটিভ বিদ্রোহি আর লেবার এমপিদের একটি অংশ প্রশ্ন তুলেছেন। সব দিক বিবেচনা করে ডেভিড ক্যামেরন সিরিয়ায় ব্রিটেনের রাফকে দিয়ে অংশ নেয়ার বা আরো এক্সপানশনের ব্যাপারে কমন্স ভোটাভুটিতে হেরে যাওয়ার ভয়ে পিছু হটছেন বলেই অভিজ্ঞমহলের অভিমত।