শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৮

ব্রিটেনের নর্থহ্যাম্পটনে বর্ণাঢ্য আয়োজনে বিসিএর শেফ প্রতিযোগিতা সম্পন্ন

ব্রিটেনের নর্থহ্যাম্পটনে বর্ণাঢ্য আয়োজনে বিসিএর শেফ প্রতিযোগিতা সম্পন্ন

এহসানুল ইসলাম চৌধুরী শামীম: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লন্ডনের বাইরে এই প্রথমবারের মত ব্রিটেনের নর্থহ্যাম্পটনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েন বিসিএর শেফ কম্পিটিশন ২০১৫। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নর্থহ্যাম্পটন কলেজ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নর্থহ্যাম্পটন কলেজের অতন্ড মর্ডান কিচেনে কারী শিল্পকে ব্যাপকভাবে আরো সমৃদ্ধ করতে ব্রিটেনের বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করে যাওয়া হাজার হাজার শেফদের মধ্যে থেকে বাছাই করা ৩০জন শেফকে নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৃথক পৃথক তিনটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রত্যেক প্রতিযোগি ৪৫ মিনিটের মধ্যে তার সেরা রান্নাটি বিচারকের সামনে উপস্থাপনা করেন।

বিচারকের দায়িত্ব পালন করেন নর্থহ্যাম্পটন সাউথ আসনের এমপি ডেভিট ম্যাকেনটুশ ও মেরি লেইন। ব্রিটেনের বাঙালী কমিউনিটির বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও ব্রিটিশ মূলধারার বিভিন্ন ব্যক্তি, কাউন্সিলর, সেলিব্রেটি, শেফ, বিশিষ্ট ক্যাটারার্স, শিক্ষাবিদ ও গণমাধ্যম কর্মীবৃন্দ বিখ্যাত টিভি বিবিসি ও আইটিভি ছাড়াও বাংলাদেশে ও ব্রিটেনের বিভিন্ন টিভি চ্যানেল অনুষ্ঠানটি প্রচার করেছে।

বছরের পর বছর আগুনের তাপ সহ্য করে যে কারী শেফরা ‘চিকেন টিক্কা মসলা কে ব্রিটেনের ন্যাশনাল ডিশ হিসেবে স্বীকৃতি দিয়েছে সেই কারী শেফদের স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন। এই শেফদের স্বীকৃতির মাধ্যমে তরুণ প্রজন্মের ব্রিটিশ বাংলাদেশীরা হয়ত এই শিল্পে যুক্ত হওয়ার অনুপ্রেরণা পাবে।

বিসিএর প্রেসিডেন্ট পাশা খন্দকার এ প্রতিবেদককে বলেন, কারী শিল্পে শেফদের আরও বেশী দক্ষতা অর্জন ও তাদের পরিশ্রমকে মূল্যায়ন করতেই এমন প্রতিযোগিতার আয়োজন করেছি। নর্থহ্যাম্পটনে এই প্রতিযোগিতা আমরা সফলভাবে সম্পন্ন করেছি।

পাপাডাম টাওয়ার তৈরী করে গিনিজ রেকর্ডধারী সেলিব্রেটি শেফ টিপু রহমান চলতি বছর শেফ এ্যাওয়ার্ড সাব কমিটির প্রধান হিসেবে পুরো প্রতিযোগিতাটির সমন্বয়ের দায়িত্ব পালন করেন। টিপু রহমান বলেন, বর্তমান ব্রিটেনে কারী শিল্পে সংকট চলছে। আমাদের তরুণ ব্রিটিশ বাংলাদেশীরা এ শিল্পে আসছে না।

এবার এটি ব্যতিক্রমী ভ্যানুতে এই প্রতিযোগিতার লক্ষ্য হলো তরুণ প্রজন্মের শেফদের উৎসাহিত করা। ব্রিটেনের কারী রেস্টুরেন্টের শেফদের স্বীকৃতি প্রদান ও প্রমোট করার ক্ষেত্রে বিসিএ পথ প্রদর্শকের ভূমিকা পালন করছে।

উলে¬খ্য, আগামী ২২ নভেম্বর সেন্ট্রাল লন্ডনের পার্ক প্লাজা হোটেলে এ প্রতিযোগিতার ৩০জন শেফদের মধ্যে ১০জন শেফকে এ্যাওয়ার্ড প্রদান ও বিসিএর বার্ষিক গালা ডিনার অনুষ্ঠিত হবে। সেখানে সেরা শেফ ও শ্রেষ্ঠ ক্যাটারার্সদের হাতে এ্যাওয়ার্ড তুলে দিবেন অতিথিরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026