মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৭

সৌদি বাদশার গোপন স্ত্রীর দাবির পক্ষে রায় দিল ব্রিটিশ আদালত: আড়াই কোটি ডলার প্রদানের নির্দেশ

সৌদি বাদশার গোপন স্ত্রীর দাবির পক্ষে রায় দিল ব্রিটিশ আদালত: আড়াই কোটি ডলার প্রদানের নির্দেশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রয়াত সৌদি বাদশাহ ফাহাদের গোপন স্ত্রী ফিলিস্তিনি বংশোদ্ভূত মহিলার পক্ষে রায় দিল ব্রিটেনের আদালত।

৬৮ বছর বয়সী ফিলিস্তিনি বংশোদ্ভূত মহিলা হার্ব দাবি করেন যে সৌদি বাদশাহ ফাহাদ ১৯৬৮ সালে তাকে গোপনে বিয়ে করেছিলেন। ক্ষতিপূরেণে দাবি করা এক নারী লন্ডনের হাইকোর্টে মামলা করে আড়াই কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন।

তবে হাইকোর্ট এই মামলায় জানান হার্বের পক্ষেই রায় দিয়েছে। হাইকোর্ট রুল জারি করেছে যে তাকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং লন্ডনের চেলসীতে ২টি বাড়ীর মূল্য বাবদ আরও ১০ মিলিয়ন ডলার দিতে হবে। বাদশাহ ফাহাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রিন্স আবদুল আজিজ তার সৎ মাকে ১২ মিলিয়ন ডলার নগদ অর্থ ছাড়াও চেলসীর দুটি ফ্ল্যাট দেয়া হবে বলে জানান। কিন্তু লন্ডনের হাইকোর্টে পেশ করার লিখিত বিবৃতিতে প্রিন্স আবদুল আজিজ এরকম কোন প্রতিশ্রুতির কথা অস্বীকার করেছেন।

হার্ব আরও বলেন, বাদশাহ ফাহাদের পরিবার তাদের বিয়ের বিরোধী ছিলেন, কারণ তিনি খ্রীষ্টান পরিবার থেকে এসেছেন। কিন্তু বিয়ের আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হার্বের অভিযোগ, ২০০৫ সালে মৃত্যুর আগে বাদশাহ ফাহাদ যখন গুরুতর অসুস্থ, তখন তার এক ছেলে প্রিন্স আবদুল আজিজ লন্ডনের ডরচেষ্টার হোটেলে তার সঙ্গে দেখা করেন। সেসময় প্রিন্স আবদুল আজিজ তাকে আশ্বাস দেন যে, রাজপরিবার তার ভরণপোষণের দায়িত্ব নেবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026