শীর্ষবিন্দু নিউজ: ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রদের টিউশন ফি বাতিল করে ফ্রি শিক্ষার দাবীকে বুধবার বিপুল সংখ্যক শিক্ষার্থীর বিশাল র্যালি করেছে লন্ডনে। ওয়েস্ট মিনিস্টার হেড কোয়ার্টারে হাজার হাজার ছাত্র ছাত্রীদের এক র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় আইন ভঙ্গ করার অভিযোগে ১২জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।
এতে লেবার দলীয় শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডোনেল বক্তৃতা করেন। ছাত্র ছাত্রীরা ব্যাপক হারে র্যালিতে অংশ গ্রহণ করেন- ২০১০ সালের প্রটেস্টের পর ছাত্র ছাত্রীদের দ্বারা এটাই বৃহত্তম সমাবেশ। অতিরিক্ত টিউশন ফি বাতিল, গ্র্যান্ট কর্তনের প্রতিবাদ আর ইংল্যান্ড- ওয়েলসে ফ্রি এডুকেশনের দাবীতে এই সমাবেশ ও বিক্ষোভ আয়োজন করেন ক্যাম্পেইন এগিনেস্ট ফিস এন্ড কাটস নামের ছাত্র ছাত্রীদের গ্রুপ।
পুলিশ জানিয়েছে, সেন্ট্রাল লন্ডনে যেসব বিল্ডিং থেকে এডুকেশন ফি নিয়ন্ত্রণ করা হয়, সেসব বিল্ডিংয়ের সামনে গিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা ওইসব ভবনে প্রবেশের চেষ্টা করে। এ নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এ সময় কিছু কিছু বিক্ষোভকারীকে কালো কাপড়ে মুখ ঢাকা অবস্থায় দেখা গেছে।
এছাড়াও হোম অফিসের সামনে পুলিশকে উদ্দেশ্য করে স্মোক বোমা এবং রং জাতীয় পানিও নিক্ষেপের চেষ্টা করা হয়। আইন বিরোধী এসব নানান কাজে জড়িত সন্দেহে পুলিশ ১২জনকে গ্রেফতার করে। স্টুডেন্ট বিক্ষোভ নিয়ন্ত্রণে প্রায় ২শ পুলিশ অফিসার রাস্তায় ছিলেন।
র্যালির আগে কনজারভেটিভ হেড কয়ার্টারের সামনে সমাবেশের সময়ে ম্যাকডনেল বলেন, সরকার ছাত্র ছাত্রীদের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। তিনি ফ্রি এডুকেশন ক্যাম্পেইনের সাথে সহানুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ছাত্র ছাত্রী কনজারভেটিভ হেড কোয়ার্টার থেকে হোয়াইট হল ঘুরে ডিপার্টম্যান্ট অব বিজনেস ইনোভেশন এন্ড স্কিলের সামনে পর্যন্ত যায়- সেখানে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কর্মসূচী ছিলো। এমতাবস্থায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পরে।
এসময় পুলিশ ৭জনকে গ্রেপ্তার করে। বিকেল ৫ঃ২৫ এর দিকে মেট্রপলিটন পুলিশ এক বিবৃতিতে স্টুডেন্টদের প্রটেস্ট থেকে ৭ জনকে গ্রেপ্তারের সত্যতা মিলেছে। এতে আরো বলা হয়েছে, বিকেল ৩ঃ১০ এর দিকে একটি ছোট গ্রুপ পেইন্ট নিক্ষেপ করা ছাড়াও বিআইএস এর দিকে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা প্রদান করে।
এ সময় ছোট একতি গ্রুপ পুলিশের প্রতি স্মোকবোম নিক্ষেপ করে। পুলিশ এসময় ভিক্টোরিয়া স্ট্রিট থেকে জংশন ড্যাকর স্ট্রীট পর্যন্ত কর্ডন দিয়ে রাখে এবং অফিসাররা ৭জনকে পাবলিক অফেন্স অর্ডারে এরেস্ট করেন। এদিকে টিউশন ফি বাতিলের দাবীর এ বিক্ষোভে সহমত জানিয়েছেন লেবার লিডার জেরেমি করবিন এমপি। এক বিবৃতিতে তিনি টিউশন ফি বাতিলের দাবী জানান।
একই সঙ্গে মেইনটেইনেন্স গ্রান্ট বহাল রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা নাগরিকদের মৌলিক অধিকার। এটা সরকারের তরফ থেকে দেয়া বিশেষ কোনো সুযোগ নয়। মৌলিক অধিকার আদায়ের দাবীতে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য বর্তমান নিয়ম অনুযায়ী, একজন ফুল টাইম স্টুডেন্ট বার্ষিক ২৫ হাজার বা তারো কম আয় হলে, বছরে ৩ হাজার ৩শ ৮৭ পাউন্ড মেইনটেইনেন্স গ্রান্ট পাবার সুযোগ পান। পরবর্তীতে তিনি ২১ হাজার পাউন্ডের বেশি আয় করছে তা পরিশোধ করবেন। না হলে তাতে বাধ্যতামূলক কিছু নেই।
কিন্তু সরকার সেই গ্রান্টকে লোন হিসেবে পরিণত করে তা পরিশোধে বাধ্যতামূলক আইন করতে চাচ্ছে। এর মাধ্যমে বৃটেনের দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা থেকে ছিকটে পড়বেন বলেও হুশিয়ার করেছেন সমালোচকরা।