শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৯

পরিবর্তনের ধারাবাহিকতায় আসছে নতুন ব্রিটিশ পাসপোর্ট

পরিবর্তনের ধারাবাহিকতায় আসছে নতুন ব্রিটিশ পাসপোর্ট

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটিশ পাসপোর্ট প্রতি পাচ বছর পরপর পরিবর্তন করা হয়। আর এরই ধারাবহিকতার প্রেক্ষিতে আগামী ডিসেম্বরে আসছে সর্বাধুনিক নতুন বিট্টিশ পাসপোর্ট। চলতি সপ্তাহে প্রকাশিত নতুন ব্রিটিশ পাসপোর্ট নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে।

এতে দেখা গেছে ৩২ পাতার পাসপোর্টে মাত্র দুইজন মহিলার ছবি ছাপা হয়েছে। তারা হচ্ছেন স্থপতি এলিজাবেথ স্কট এবং গতিতজ্ঞ আডা লাভলেইস। ক্রিয়েটিভ ইউনাটেড কিংডম পাসপোর্ট এর উদ্বোধন করেন ইমিগ্রেশন মিনিস্টার জেমস ব্রকেন শায়ার। পাসপোর্টের প্রতিটি পাতায় উইলিয়াম শেক্সপিয়ারের ওয়াটারমার্ক ছাপ রয়েছে।

 ইমিগ্রেশন মিনিস্টার জেমস ব্রকেন শায়ার পাসপোর্ট উদ্বোধন করে বলেছেন এটি হচ্ছে সবচেয়ে নিরাপদ পাসপোর্ট। এতে সর্বাধুনিক প্রস্তুতির ব্যবহার করা হয়েছে। পাসপোর্টে মাত্র দুইজন মহিলার ছবি থাকায় সমালোচনা করেছেন লেবার এমপি স্টেলা ক্রিয়েসি।

জেমস ব্রকেন শায়ার আরো বলেন, ব্রিটিশ পাসপোর্ট আন্তর্জাতিকভাবে প্রসংশিত। এতে নতুনত্ব, স্থাপত্য, শিল্পকল ও কর্মক্ষতার ছাপ রয়েছে এবং ব্রিটেনের গত ৫শ বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে। তবে যারা ব্রিটিশ পাসপোর্টকে নিয়ে ফ্রড করতে চায় আমরা তাদের চেয়ে একধাপ এগিয়ে রয়েছি।

এদিকে, স্টেলা ক্রিয়েসি এক টুইটার বার্তায় তার ফলোয়ারদের হোম অফিসে ব্রিটেনের মেরি উলস্টনক্রাফট এবং ভার্জিনিয়া উলফ, শিল্পী বারবারমত কৃতি নারীদের নামের লিস্ট প্রেরনের আহবান জানান। একইভাবে নারীবাদী সংগঠনগুলিও এর সমালোচনা করেছে।

পাসপোর্টটি আগামী ডিসেম্বরে ইস্যু করা হবে। ব্রিটেনে প্রতি পাঁচ বছর পর পর নতুন পাসপোর্ট ডিজাইন করা হয়। এবারের পাসপোর্টের অন্যান্য বৈশিষ্টের মধ্যে রয়েছে পেনি ব্ল্যাক স্টাম্প, এডিনবরা ক্যাসল, হাউস অব পার্লামেন্ট, ফালকির্ক হুইল, টাইটানিক বেলফাস্ট এবং ওয়াটারলো আন্ডারগ্রাউন্ড স্টেশন।

অপরদিকে নতুন পাসপোর্টে ৭জন পুরুষের ছবি স্থান পেয়েছে। তারা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, দ্রাঘিমাংশের ঘড়ী উদ্ভাবক জন হ্যারিসন, চিত্রশিল্পী জন কনস্টেবল, স্থপতি জাইলস গিলবার্ট স্কট এবং কম্পিউটার গণিতবিদ চার্লস বেভাবেজ, চিত্রশিল্পী এনথনি গ্রমলি, আনিস কাপুর ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026