সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১১

সাংবাদিক আনাস পাশার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব

সাংবাদিক আনাস পাশার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব

বৃটিশ বাংলাদেশি সাংবাদিকদের একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশের অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪ডটকম এর যুক্তরাজ্য প্রতিনিধি, সৈয়দ আনাস পাশা সম্পর্কে মানহানিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

প্রেস ক্লাবের প্রতিবাদ লিপিতে বলা হয়, লন্ডন বাংলা প্রেস ক্লাব গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, অনলাইন সংবাদ মাধ্যমে সাংবাদিক সৈয়দ আনাস পাশা সম্পর্কে পরিকল্পিতভাবে অসত্য ও বানোয়াট সংবাদ প্রকাশ করে তাঁর ব্যক্তি চরিত্র হননের মতো ঘৃণ্য তৎপরতা চালানো হচ্ছে। সাংবাদিকতার নামে এ ধরনের ঘৃণ্য তৎপরতা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

কথিত সংবাদকে সম্পুর্ণ কল্পকাহিনী, বানোয়াট ও মিথ্যাচারিতার চূড়ান্ত নজির বলে দাবি করে সৈয়দ আনাস পাশা প্রতিকার চেয়ে পুলিশের সাহায্য কামনা করেছেন বলে প্রেস ক্লাবকে জানিয়েছেন। ক্লাবের পক্ষ থেকেও তাকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে এবং এ ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা এবং ব্যক্তিবিশেষের চরিত্র হনন শুধু ঘৃণ্য কাজই নয়, এটা দন্ডযোগ্য অপরাধ হিসেবেও বিবেচিত হয়। যারা এ ধরনের ঘৃণ্য কাজের সাথে জড়িত, তারা কোনভাবেই সাংবাদিকতার মতো মহান পেশার অন্তর্ভূক্ত হতে পারে না। এই দুর্বৃত্তের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিকভাবেও তাদেরকে ঘৃণা করা উচিত।

লন্ডন বাংলা প্রেস ক্লাব বিশ্বাস করি যে, সাংবাদিকতার মতো মহান পেশার মর্যাদা রক্ষায় আমাদের সকলেই সমানভাবে দায়িত্বশীল আচরণ করা উচিত।

জনস্বার্থ ব্যাতিরেকে সাংবাদিকতার পেশাকে ব্যবহার করে এর মর্যাদা হানি করা কারো কাম্য হতে পারে না। সাংবাদিকতা পেশার মান মর্যাদা অক্ষুন্ন রাখতে এবং পেশাদারিত্বের আরো উৎকর্ষতা নিশ্চিত করতে এই পেশার সাথে জড়িত সকলেই সচেষ্ট থাকবেন বলে লন্ডন বাংলা প্রেস ক্লাব আশা করে।

-বিজ্ঞপ্তি

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026