রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯

বিপ্লব ও সংহতি দিবসের সভার জন্য লন্ডনে হল বুকিং পাচ্ছে না যুক্তরাজ্য বিএনপিতে দলীয় কোন্দলের দায়ে

বিপ্লব ও সংহতি দিবসের সভার জন্য লন্ডনে হল বুকিং পাচ্ছে না যুক্তরাজ্য বিএনপিতে দলীয় কোন্দলের দায়ে

শীর্ষবিন্দু নিউজ: কমিটি ঘোষনার পর সংঘর্ষের ভয়ে বেশ কয়েক সাপ্তাহ কোন সভা সমাবেশ না হলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের ভয়ে বেশ কিছুদিন নিরবেই ছিল বিদ্রোহী অংশ। কিন্তু এবার দলীয় কোন্দলের জেরে শনিবার ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার জন্য কোন হল বাড়া পাচ্ছে না যুক্তরাজ্য বিএনপি।

সভা আয়োজনের জন্য শনিবার বিকাল সাড়ে ৫টা থেকে পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টার বুকিং দেয়া হয়। একই ঠিকানায় সভা হচ্ছে বলে প্রচারনা চালানো হয়। কিন্তু সভায় বিএনপির পদ বঞ্চিত একটি গ্রুপের হামলা হতে পারে এমন হুমকিতে হল কর্তৃপক্ষ তা বাতিল করে দিয়ে বাড়া দিতে অনিহা প্রকাশ করেছে। শুক্রবার বিকেলে হল কর্তৃপক্ষ যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে হল বুকিংয়ের বাতিলের বিষয়টি নিশ্চত করে।

এদিকে আরেকটি সূত্র জানিয়েছে একই ভাবে নিউ রোড়ের একটি হল বাতিল করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ গভীর রাতে ব্লুমুন মিডিয়া সেন্টার বুকিং দিলেও সেটিও বাতিল করার জন্য হল কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে। জানা গেছে যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি ঘোষনার পর থেকে পদবঞ্চিত ও সাবেক যুবদল, ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের একটি অংশ বিদ্রোহ ঘোষনা করে।

বিদ্রোহী গ্রুপের এক নেতা জানিয়েছেন সেখানেই সভা হোক না কেন সেখানেই তাদের উপস্থিতি ঘটবে। ঐ নেতা জানান তাদের দাবীমত যতদিন কমিটি পূর্ণগঠন না হবে ততদিন যুক্তরাজ্য বিএনপি আর কোন সভা করতে পারবে না। আরেকটি সূত্র দাবী করেছে গত ১লা নভেম্বর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন সিনিয়র নেতা বিদ্রোহীদের হাতে নাজেহাল হয়েছেন। শনিবারের সভায়ও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

বিশেষ সূত্রে জানা যায়, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ তার অনুগত আস্থাভাজন এবং নিজ উপজেলার অধিক সংখ্যক নেতাকর্মীদের ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্তভুক্তি করলে বিদ্রোহ করেন ত্যাগী নেতাকর্মীরা। এমন কি বেশ কয়েকজন নেতা কমিটি বাতিলের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেন।

সর্বশেষ গত ১লা নভেম্বর বেগম খালেদা জিয়ার সমাবেশে সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ অনুগত নেতাকর্মীরা প্রবেশ করলে, দীর্ষদিন যাবত যারা বিএনপির প্রতিটি সভা সমাবেশে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন সেসকল নেতাকর্মীদের প্রবেশে বাঁধা এবং প্রবেশে ফি চাওয়া বিদ্রোহ আবারো দেখা দেয়।

এ ব্যাপারে মন্টিফিউরী সেন্টারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে না প্রকাশ না করে একজন দায়িত্বশীল ব্যাক্তি জানান, শুক্রবার সকাল থেকে তারা বিভিন্ন সূত্র থেকে খবর পান ৭ নভেম্বর বুকিংকৃত সভাস্থলে ব্যাপক সংর্ঘষ এমনকি রক্তপাতের আশংকা রয়েছে । সে জন্য তাদের হলের নিরাপত্তার কারণে হল কর্তৃপক্ষ সভাটি বাতিল করতে বাধ্য হন। বিষয়টি যুক্তরাজ্য বিএনপি থেকেও নিশ্চিত করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026