রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০

মৃত মায়ের গর্ভ থেকে তিন মাস পরে জন্ম হল এক ফুটফুটে সন্তানের

মৃত মায়ের গর্ভ থেকে তিন মাস পরে জন্ম হল এক ফুটফুটে সন্তানের

বিস্ময়কর ডেস্ক: অনেকের ভ্রু কুচকে উঠতে পারে , এমনটাও কি কখনো সম্ভব ? সত্যিই আশ্চর্য হবার মতই ঘটনা। তিন মাস আগে মায়ের মৃত্যু হলেও তার গর্ভ থেকেই জন্ম নিল ফুটফুটে সন্তান।

ইতালির মিলানে ঘটেছে এই অস্বাভাবিক ঘটনা। অবশ্য এই মা তিন মাস ক্লিনিক্যালি ডেড ছিলেন। লাইফ সাপোর্টে তাকে বাঁচিয়ে রাখা হয়। ব্রেন হ্যামারেজ নিয়ে তিন মাস আগে হাসপাতালে ভর্তি হন এই মা। তখন তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সেখানে চিকিৎসারত অবস্থায় তার মস্তিষ্কের মৃত্যু হয় এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ ভালো থাকায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেন।

গত ১৯ ডিসেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় শিশুটির। চিকিৎসকরা বলেন, ‘এই ঘটনা আমাদের জন্য আনন্দের। তবে এই নারীর পরিবারের জন্য আমরা অনুতপ্ত।’

তবে এমন ঘটনা এবারই প্রথম নয় কিন্তু এর আগে ১৯৯৩ সালে এমন একটি ঘটনা ঘটেছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। ডাকাতদের গুলিতে এক নারী নিহত হন। তখন তিনি ১৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন। সে সময় শিশুটিকে বাঁচিয়ে দেন চিকিৎসকরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026