শীর্ষবিন্দু নিউজ: বারার তরুন-তরুনীদের কাজের সন্ধান দিতে জব ফেয়ার বা চাকুরি মেলা আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বারার তরুণদের কর্মসংস্থানে মাই ফিউচার শীর্ষক এই জব ফেয়ার এর অতীত সাফল্যের ধারাবাহিকতায় এটি আয়োজন করা হচ্ছে কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে ল্যাংডন পার্কের স্পটলাইট ইয়ূথ সেন্টারে বেলা ৩টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই কর্মসংস্থান মেলায় ১৬ ও ১৯ বছর বয়সীরা কাজের সন্ধান পাবেন। এই মেলায় অনেকগুলো নিয়োগ দাতা প্রতিষ্ঠান অংশ নেবে এবং অংশগ্রহণকারীরা সরাসরি এমপ্লয়ার ও ট্রেনিং প্রোভাইডারদের সাথে কথা বলে নিজেদের আত্মবিশ্বাস আরো সুংসহত করার সুযোগ পাবে।
এছাড়াও কাউন্সিলের টক্ষ থেকে বলা হয়, বিশেষ শিক্ষা চাহিদা সম্পন্ন ও ডিজেবলদের ক্ষেত্রে ২৫ বছর বয়সীরা বিভিন্ন ধরনের এপ্রেন্টিসশীপ, চাকুরি, ট্রেনিং সুবিধাদি ও কোর্স সম্পর্কে জানার সুযোগ পাবে। বারার তরুণ জনগোষ্টি যাতে তাদের প্রত্যাশা অনুযায়ি উজ্জল ভবিষ্যত গড়ে তুলতে সক্ষম হয়, সেজন্য কাউন্সিল থার্ড সেক্টর পার্টনারদের সাথে ঘনিষ্টভাবে কাজ করে যাচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।
এই জর ফেয়ারে কর্মসংস্থানে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়েও অভিজ্ঞ পরামর্শ পাওয়া যাবে। এই জব ফেয়ারে ক্রসরেল, লন্ডন সিটি এয়ারপোর্ট, গ্রেগস এবং কাউন্সিলের নিজস্ব সার্ভিস যেমন আইডিয়া স্টোরসমূহ ও স্কিলস ম্যাচ অংশ নেবে। এই জব ফেয়ার সম্পর্কে আরো তথ্য জানতে হলে ০২০ ৭৩৬৪ ২৭০৭ নাম্বারে ফোন করতে অনুরোধ করা হয়েছে।