শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: আকাশে উড়া যেখানে রীতিমতো ভীতির কারণ হয়ে দাড়িয়েছে সেখানে মিসরের পর্যটন নগরী শার্মুশ শেইখের দিকে যাওয়ার পথে অল্পের জন্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পেয়েছে ব্রিটেনের টমসন এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান।
শুক্রবার প্রকাশিত এক খবরে, ঘটনাটি গত ২৩ আগস্টে ঘটে তবে নিরাপত্তার কারণে তা প্রকাশ করা হয়নি। বিমানটিতে ১৮৯ জন যাত্রী ছিল যারা ঘটনাক্রমে অলৌকিকভাবে বেচে যান।
একই বরাত দিয়ে জানা যায়, ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পেরে পাইলট গতিপথ বদলে বিমানটিকে অন্য দিকে নিয়ে যান যাতে রক্ষা পান এই ভাগ্যবান যাত্রীরা। এ সময় ক্ষেপণাস্ত্রটি বিমান থেকে প্রায় এক হাজার ফুট বা ৩০৪ মিটার দূরে ছিল। বিমান নিরাপদে নামতে পারলেও যাত্রীদেরকে এ ভয়াবহ বিপদ থেকে রক্ষা পাওয়ার বিষয়টি জানানো হয় নি।
গত ৩১ অক্টোবর শার্মুশ শেইখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে সিনাই উপদ্বীপে রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার পর খুবই জরুরী পদক্ষেপ নেয় ব্রিটিশ এয়ারপোর্ট অথরিটি (বিএএ)।
এ কারণে মিসরে আটকা পড়া যাত্রীদের বিশেষ ব্যবস্থাপনায় ব্রিটেনে ফিরিয়ে আনার তাগিদ নিলেও এ ঘটনার পরই নিরাপত্তা হুমকির কারণে শার্মুশ শেইখগামী সব বিমান চলাচল বাতিল করে দেয় বিএএ। তবে জরুরী ভিত্তিতে আটকে পড়া উদ্ধিগ্ন যাত্রীদের ফিরিয়ে আনার কাজ চলছে ব্রিটিশ এয়াপরপোর্ট কতৃপক্ষ। এতে উদ্ধিগ্ন না হয়ে সমস্যা মোকাবেলায় সাহাস্য করতে যাত্রী সকল এবং তাদের আত্নীয়দের প্রতি বিশেষ আহবান জানানো হয়েছে।