বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৩

যুক্তরাজ্য বিএনপির উদ্যেগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত লন্ডনে

যুক্তরাজ্য বিএনপির উদ্যেগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত লন্ডনে

যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা শনিবার সন্ধায় পূর্ব লন্ডনের ব্লু মুন মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি গোলাম রাব্বানির কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বানিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সহতথ্য ও গবেষণা সম্পাদক শাকিল ওয়াহেদ, তাবিথ আউয়াল, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম ও মেজর আবু বক্কর সিদ্দিক।

প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর বাংলাদেশের জনগন তাদের আত্মপরিচয় খুজে পেয়েছে। জাতি বর্ণ ভাষা নির্বিশেষে আমাদের বাংলাদেশী পরিচয় সেদিনই নির্ধারিত হয়ে গেছে। দেশে ৭২ থেকে ৭৫ পর্যন্ত অবস্থা বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এ সংকট উত্তরনে ৭ই নভেম্বরের চেতনাকে ধারন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

আমির খসরু বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি মাইল ফলক। সিপাহী জনতার বিপ্লবের মধ্যদিয়ে সেইদিন বাংলাদেশের ইতিহাসের আরেকটি অধ্যায় রচিত হয়েছে। সেইদিন বাংলাদেশের আপামর সিপাহী-জনতা বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করেছিলো বাংলার মানুষ।

মূলতঃ এই ৭ই নভেম্বরের মধ্যদিয়েই বাংলার মানুষ পরাধীনতার শেকল থেকে মুক্ত হয়েছে। আজ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাড়ানোর পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন সফল রাষ্ট্র নায়ক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির দফতর সম্পাদক নাজমুল হুসেন জাহিদ, প্রচার সম্পাদক মোতাহার হোসেন লিটন, পাঠাগার বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিপন, ল ফোরাম নেতা হামিদুল হক আফিন্দী, সিনিয়র মেম্বার সাদিক মিয়া, সেচ্সাসেবক দল প্রেসিডেন্ট নাসির আহমেদ শাহীন, জাসাস প্রেসিডেন্ট এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সহ ক্রীড়া সম্পাদক সরফরাজ সারফু, যুবদল নেতা মনজুর আশরাফ খান,বাবর চৌধুরী, সেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের সবচেয়ে বড় সুবিধাভোগী শেখ হাসিনা। তাই তো ১৫ আগস্টের ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তারাই বর্তমানে শেখ হাসিনার দলে ও মন্ত্রী সভায় আশ্রয় প্রশ্রয় পেয়েছে। তিনি বলেন, দেশ এখন ক্রান্তিকালের মধ্যে দিয়ে অতিক্রম করছে। দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন।

বিশেষ অতিথির বক্তব্যে শাকিল ওয়াহেদ বলেন, ৭৫ এর ৭ই নভেম্বর বাংলাদেশে জাতীয়তাবাদের ভিত্তিভুমি রচিত হয়েছিলো। সেদিনের আন্দোলনে সাধারন সৈনিক ও জনগনের সম্মিলিত বিপ্লব বাংলাদেশের গতিপথ নির্ধারিত করেছিলো। সেদিন জনগন জিয়াউর রহমানকে তাদের নেতা নির্বাচন করেছিলেন। জনগনের সেই আকাঙ্খাকে ধারন করে জিয়াউর রহমান দেশকে এগিয়ে নিয়ে গেছেন ।

বিশেষ অতিথির বক্তব্যে তাবিথ আউয়াল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিস্তু কুচক্রি মহলের হস্তক্ষেপে বারবার গণতন্ত্র নস্যাতের পায়তারা চালানো হয়েছে।৭ই নভেম্বর সৃষ্টি না হলে এদেশে গণতন্ত্র রক্ষা হতো না। তাবিথ বলেন বর্তমান সরকার দেশের মানুষের ভোটারধিকার হরন করেছে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ রাস্ট্র ক্ষমতায় এসেছে ,এখন তারা নির্বাচনের ভয়ে বিরুধী দলের সংগে আলোচনায় আসতে চায় না ।

সভাপতির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সনে ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে অজানা অন্ধকারে ধাবমান বাংলাদেশ রাষ্ট্রের হাল ধরে জাতির জীবনে এক আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হন।

শহীদ জিয়ার বিপ্লব ছিল জাতীয় মুক্তি, গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন সহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিপ্লব। যা বর্তমানে বাংলাদেশে সম্পূর্ণ অনুপস্থিত। বিদেশী প্রভূদের আজ্ঞাবহ অনির্বাচিত, অগণতান্ত্রিক সরকার জাতির উপর জগদ্দল পাথর হয়ে চেপে বসে আছে।

তিনি বলেন, সরকার রাষ্ট্রযন্ত্রকে বিরোধীদের দমন করতে নিজের খেয়ালখুশি মত ব্যবহার করছে। দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। হত্যা, নির্যাতন, গুম, খুন প্রতিদিনের নিয়মিত ঘটনা। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭ই নভেম্বরের বিপ্লবী চেতনাকে লালন করে আগামী দিনে বাকশালী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

সাধারন সম্পাদক কয়সর এম আহমেদ বলেন, দেশে গণতন্ত্র নেই চলছে একনায়কতন্ত্র। আওয়ামীলীগ ছাড়া অন্য কোন দলের রাজনৈতিক অধিকার নেই। দেশে মানবাধিকার, বাক স্বাধীনতা , সুশাসন কিছুই নেই। তাই জনগনের হারানো অধিকার ফিরিয়ে আনতে আরো সংগ্রাম করতে হবে।

তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতা বিপ্লব ঘটিয়ে জিয়াউর রহমানকে ক্ষমতায় বসান। জনগনের অধিকার প্রতিষ্ঠায় অভ্যুথ্থান ঘটানো হলেও আজ সারাদেশ কারাগারে পরিণত হয়েছে। দেশের মানুষ আজ কারাগারে বন্দি। এদিকে শারিরিক অসুস্থতা ও চিকিসতাধীন থাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

তবে ৭ই নভেম্বর উপলক্ষে তার দেয়া বাণী পড়ে শুনান বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক শাকিল ওয়াহেদ । বাণীতে খালেদা জিয়া বলেছেন দেশে যে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে তা থেকে উত্তোরন জরুরী। একটি সুত্র জানায়, ১০ নভেম্বর বেগম জিয়া দেশে ফেরার কথা থাকলেও চিকিতসকের পরামর্শে তিনি সে যাত্রা বাতিল করেছেন। নভেম্বরের তৃতীয় সপ্তাহে তার দেশে যাওয়ার কথা রয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, শেখ শামসুদ্দীন শামীম, প্রফেসর ফরিদ উদ্দিন, যুগ্ম- সম্পাদক সহিদুল ইসলাম মামুন, মওদুদ আহমেদ, তাজ উদ্দিন, কামাল উদ্দিন, সাবেক যুগ্ম- সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সহ-সাধারণ সামছুর রহমান মাহতাব, ইসলাম উদ্দিন, আজমল হোসাইন চৌধুরী জাবেদ, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হ্যাভেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সুমন, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজবির চৌধুরী শিমুল, পাঠাগার বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিপন, ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, সহ-দফতর সম্পাদক সেলিম আহমেদ, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাড. লিয়াকত আলী, সহ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন গাজী, সদস্য নাজমুল ইসলাম লিটন, তাহির রায়হান চৌধুরী পাভেল, সাদিক মিয়া, আশরাফুল ইসলাম হিরা, এ্যাড খলিলুর রহমান,

এডভোকটে আবুল হাসনাত, ব্যারিস্টার বেলায়েত হোসেন, আবেদ রাজা, কামাল চৌধুরী, শাহরিয়ার জুনাইদ আহমেদ, এজে লিমন, হেলাল উদ্দিন, শামিম আহমেদ, মিজবা চৌধুরী রাসেল, আরিফ মাহফুজ, সালেহ গজনবী, হাবিবুর রহমান, একে রেজাউল করিম, যুক্তরাজ্য যুবদল কনভেনার দেওয়ান মুকাদ্দেম চৌধুরী নিয়াজ, যুক্তরাজ্য ল ফোরাম কনভেনার ব্যারিস্টার তারিক বিন আজিজ, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আবুল হুসেন,

জাসাস সেক্রেটারি ইকবাল হুসেন, যুবদল নেতা দেওয়ান আব্দুল বাসিত, আফজল হুসেন, জালাল আহমেদ, লায়েক মুস্তফা, আবুল খয়ের, সেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান, জাহাঙ্গীর আলম শিমু, জুনেদ আহমেদ চৌধুরী, ফিরুজ আলম, নুরুল আমিন আকমল, মুন্জের হুসেন, আব্দুল হাকিম, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম মিরাজ, ফাহিম আহমেদ চৌধুরী, সাইফুল আলম মুরাদ, শরিফ, করিম, সোহেল প্রমুখ।

– ইমেইল প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026