শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: সরকার গড়তে তাদের অন্যদের সাহায্য লাগলেও ক্রোয়েশিয়ার সাধারণ নির্বাচনে জয় পেয়েছে সরকার বিরোধী কনজারভেটিভ পার্টি এইচডিজেড।
ক্রোয়েশিয়ার পার্লামেন্টের ১৫১ আসনের মধ্যে ৫৯ আসনে জয় লাভ করেছে এইচডিজেড। তবে তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে অন্য দলের সাথে জোটগত ভাবে সরকার গঠন করতে হবে। এছাড়া এবারের নির্বাচনে অভিবাসী সমস্যা ছিল একটি ইস্যু। যা বিরোধীর সরকারের বিরুদ্ধে জোরেশোরে প্রচারে এনেছিল। তাতে সমর্থন পায় তারা।
অন্যদিকে শাসক দল সেন্টার লেফট ব্লক পেয়েছে ৫৫ আসন। এ নির্বাচনের কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে বিরোধীরা জোট সরকার করবেন এমন ইঙ্গিত দিয়েছেন এইচডিজেড নেতা তোমিস্লাভ কারামারকো।
ক্রোয়েশিয়ায় গত ৬ বছর ধরে অর্থনৈতিক মন্দা চলছে। শাসক দল সেই মন্দা রোধে কার্যকর কোনও ব্যবস্থা নিতে পারেনি। এ কারণে নির্বাচনের তারা আশানুরূপ ভোট পায়নি। নতুন সরকারকে অর্থনৈতিক সংস্কারে হাত দিতে হবে। এ জন্য তাদের ওপর চাপ থাকবে শুরু থেকেই।