শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে ভিসা আবেদনের সময় বেশ কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাগুয়েজ পরিক্ষার সার্টিফিট জমা দিতে হয়। সম্প্রতি এর আরো বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ২০১০ সালের ২৯ নভেম্বর থেকে হোম অফিস ইংলিশ ল্যাগুয়েজ রিকোয়ারম্যান্ট শুরু করে। এসময় একাধিক কলেজ থেকে পরিক্ষার দেয়ার সুযোগ ছিল। পরে বেশ কিছুর পরিবর্তনও আনা হয়।
২০১৫ সালের ৬ এপ্রিল থেকে বেশ কিছু পরিবর্তন আনা হয়। এদিকে আগামী ৯ নভেম্বর সোমবার থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। হোম অফিস ভিসা আবেদনের ক্ষেত্রে প্রয়োনীয় ইংলিশ ল্যাগুয়েজ পরিক্ষার জন্য মাত্র দুটি কলেজকে অনুমোদন দিয়েছে। সেগুলি হচ্ছে ট্রিনিটি কলেজ লন্ডন ও দ্যা আই এল টিএস সেল্ট কন্সোডিয়াম।
হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যারা ৬ নভেম্বরের আগে যারা ইংলিশ ল্যাগুয়েজ পরিক্ষা উক্ত দুই প্রতিষ্ঠান থেকে দেননি অথচ অন্য প্রতিষ্ঠানগুলি থেকে দিয়েছিলেন তাদেরকে নতুন করে পরিক্ষা দিতে হবে।