শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬

ইইউ বিষয়ে ডেভিড ক্যামরনের বিশেষ কোন তাড়া নেই জানালেন ব্যবসায়ী সম্মেলনে

ইইউ বিষয়ে ডেভিড ক্যামরনের বিশেষ কোন তাড়া নেই জানালেন ব্যবসায়ী সম্মেলনে

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সোমবার ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ডেইভিড ক্যামেরন বলেন, ইইউ জোট থেকে বেরিয়ে এলে ব্রিটেইনের ক্ষতি না হয়ে বরং লাভ হবে। ইইউ সংস্কার‘ নিয়ে তার অবস্থান জানাতে ব্যবসায়ী নেতাদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্য করে বলেছেন প্রধানমন্ত্রী ডেইভিড ক্যামেরন বলেন, ইইউ জোট নিয়ে তিনি আবেগতাড়িত নন এবং এ ব্যাপারে তার অবস্থান কঠোর। ডেভিড ক্যামেরন বলেন, ইউনিয়নের ২৭টি দেশের সরকার প্রধানের সাথে ডেভিড ক্যামেরন চাচ্ছেন, ব্রিটেনের প্রবেশের চার বছরের মধ্যে ওয়ার্ক বেনিফিট ক্লেইম করা থেকে নিষিদ্ধ করা ।

যে চারটি বিষয়ে ক্যামেরন নেগোসিয়েশন করছেন- সেগুলো হলো- ব্রিটেন প্রবেশের চার বছর সময় পর্যন্ত ওয়ার্ক বেনিফিট ক্লেইম থেকে নিষিদ্ধ। গ্রেটার প্রটেকশন হিসেবে নন-ইউরোজোনের দেশগুলোকে ইউরোজোন থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে ভোট প্রদানের ব্যাপারে বাইরে রাখার নিশ্চয়তা। ব্রিটেনকে ইউনিয়নের কমিটম্যান্ট থেকে বেরিয়ে আসার অপশন রাখা একেবারে ক্লোজার ইউনিয়ন হিসেবে। পার্লামেন্টকে আরো অধিক ক্ষমতা দেয়া যাতে ইইউ লেজিসলেশন ব্লক করার ক্ষমতা প্রাপ্ত হয়।

তিনি গত সোমবার সকালে বক্তব্য দিতে গিয়ে ব্রিটিশ জনগনের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ইইউ থেকে বেরিয়ে আসলে আমাদের অর্থনৈতিক সিকিউরিটি কি দিবে? নাকি, এটা কি আমাদের ন্যশনাল সিকিউরিটি দিবে?

সেখানে একটি পক্ষ ইইউ জোট থেকে বেরিয়ে আসতে প্রচারণায় সোচ্চার ছিল এবং তারা কোন অবস্থাতেই ইইউ জোটের সং্গে একাত্মতা মেনে নিবে না। প্রথানমন্ত্রী জবাবে বলেন, তিনি এই জোটে থাকার বিষয়ে নমনীয় হবেন যদি ব্রিটেইন ইউরো জোন থেকে বেরিয়েও অর্থনৈতিকভাবে লাভবান থাকে, অভিবাসীদের বেনিফিট কাটে তিনি আরো ক্ষমতা পেতে পারেন এবং পার্লামেন্ট আরো শক্তিশালী হয়ে ওঠে।

এদিকে চারটি বিষয়ে ডেভিড ক্যামেরন ইউরোপিয় ইউনিয়নের সাথে নেগোসিয়েশন করে যাচ্ছেন । ডেভিড ক্যামেরন চান এই চারটি বিষয়ের সুস্পষ্ট সংস্কার।আর তা না হলে ডেভিড ক্যামেরন ইউরোপিয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে আসার ব্যাপারে সতর্কতাও ছেড়ে দেননি। গত মঙ্গলবার ইউনিয়নের কাছে তিনি যে চিঠি লিখেছেন, তাতে স্ট্রং সিগন্যাল তিনি পৌছে দিয়েছেন কূটনৈতিক লেভেলে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026