শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: শ্রীলংকা থেকে সৌদি আরবে জনশক্তি রপ্তানি খরচ বেড়ে চলেছে। এক্ষেত্রে একজন বাংলাদেশী গাড়িচালক সৌদি আরবে নিতে খরচ তিন থেকে সাত হাজার রিয়াল লাগে।
সৌদি আরবে শ্রীলংকার গৃহপরিচারিকা নিয়োগ খরচ বেড়েছে অস্বাভাবিক। যেসব দেশ সৌদি আরবে জনশক্তি রপ্তানি করে তার মধ্যে শ্রীলংকার
পরিচারিকা নেয়ায় খরচ সর্বোচ্চ। গত ৫ মাসের তথ্য যাচাই করে এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট।
এতে বলা হয়েছে, প্রতিজন গৃহপরিচারিকার ভিসা বাবদ খরচের সীমা ধরা হয়েছিল ২৩ হাজার রিয়াল। কিন্তু সেই সীমা পেরিয়ে গেছে। এর চেয়ে আরও বেশি অংকের রিয়াল লাগছে প্রতিটি ভিসার জন্য।
জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জনশক্তি নিয়োগ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ইয়াহিয়া আল মকবুল বলেছেন, ফিলিপাইনের একজন গৃহপরিচারিকা নিতে সৌদি আরবের যে খরচ হয় শ্রীলংকার পরিচারিকার ভিসায় তার চেয়ে বেশি খরচ হয়। ফিলিপাইনের একজন পরিচারিকার ভিসা বাবদ খরচ ১৯ হাজার রিয়াল। কিন্তু শ্রীলংকার পরিচারিকায় খরচ তার চেয়ে অনেক বেশি। তিনি আরও বলেন, শুধু পরিচারিকা নয়, শ্রীলংকা থেকে জনশক্তি আমদানিতে খরচ বেড়েই চলেছে।
এক্ষেত্রে বাংলাদেশ, সুদান ও মিশরের মতো দেশ থেকে একজন গাড়ি চালক নিতে খরচ তিন হাজার থেকে সাত হাজার রিয়াল কম লাগে। এর কারণ হিসেবে তিনি বলেন, খরচ বাড়ার কারণ দূরত্ব। এক্ষেত্রে সৌদি আরব থেকে দূরত্বের ওপর নির্ভর করে বিমান ভাড়া। এসব কারণে, যে দেশগুলো জনশক্তি রপ্তানি করে তাদের সঙ্গে চুক্তি কার্যক্রম চালিয়ে নেয়া কঠিন হয়ে পড়ছে। আবার সৌদি আরবে যেহেতু গৃহকর্মীর চাহিদা রয়েছে তাই কিছু রিক্রুটিং সংস্থা এক্ষেত্রে তাদের চার্জ বাড়িয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, সুবিধাজনক কিছু দেশ গৃহকর্মী রিক্রুট করার আগেই এমন সব প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অন্যরাও গৃহকর্মীর চার্জ বাড়িয়ে দিচ্ছে। যখনই জনশক্তি রপ্তানিকারক কোন দেশের ব্রোকাররা বুঝতে পারে যে, সৌদি আরবের রিক্রুর্টি অফিসগুলো কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে তখনই তারা রিক্রুটমেন্ট চার্জ ভিসা প্রতি বাড়িয়ে দেয় কমপক্ষে ৫০০ ডলার।