রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯

ভাড়াটিয়া সরাতে ইস্ট থেমস হাউজিং এর উচ্ছেদ নোটিশের নিন্দা জানিয়ে হাউজ অব কমেন্স উথাপন করলেন রুশনারা আলী

ভাড়াটিয়া সরাতে ইস্ট থেমস হাউজিং এর উচ্ছেদ নোটিশের নিন্দা জানিয়ে হাউজ অব কমেন্স উথাপন করলেন রুশনারা আলী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত ২ নভেম্বর হাউস কমন্সে হাউজিং বিলের উপর বক্তব্যদানকালে বেথনাল গ্রীণ এন্ড বো আসনের এমপি এবং এনার্জি এন্ড ক্লাইমেট চেঞ্জ বিষয়ক সংসদীয় কমিটির সদস্য রুশনারা আলী টাওয়ার হ্যামলেটসের হাউজিং সংস্থা ইস্ট থেমস গ্রুপের ভাড়াটিয়াদের বাড়ী থেকে উচ্ছেদের নিন্দা জানিয়েছেন।

ইস্ট থেমস গ্রুপের উচ্চেছদ নোটিশে গভীর উদ্বেগ প্রকাশ করে রুশনারা বলেন, এর দ্বারা প্রমাণিত হলো সরকারের ভুল হাউজিং নীতির কারনে টাওয়ার হ্যামলেটসসহ সারাদেশের সাধারন মানুষের উপর প্রভাব পড়া শুরু হয়েছে। আমি ভুক্তভোগী বাসিন্দাদের বাসস্থানের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমার লড়াই অব্যাহত রাখবো।

আর এজন্যই আমি পার্লামেন্টে সরকারের আনা হাউজিং বিলের বিরোধিতা করেছি, বিপক্ষে ভোট দিয়েছি। রুশনারা কীওয়ার্কারদের সাপোর্ট বন্ধ করে দেয়া এবং সামর্থ্যরে মধ্যে ঘরবাড়ীর অভাবকে ২০১০ সালের পর থেকে সরকারের সবচাইতে বড় ব্যর্থতা হিসাবে উল্লেখ করেন।

পার্লামেন্টে হাউজিং বিলের উপর বিতর্কে অংশ শেষে রুশনারা বলেন, আমি এধরনের উচ্চেছদ নোটিশে বিস্মিত। ভাড়াটিয়াদের সাথে আমার কথা হয়েছে। নতুন বাড়ী খোঁজে পাওয়া অথবা বাড়ী কেনার ব্যাপারে ইস্ট থেমস গ্রুপ তাদেরকে কোন ধরনেরই সহযোগিতা করছে না।

এছাড়া যে সময় দেয়া হয়েছে তা এক কথায় অগ্রহনযোগ্য। রুশনারা আরো বলেন, নোটিশের পর ভাড়াটিয়ারা এখন কিংকর্তব্যবিমুঢ়। সংস্থার চীফ এক্সিকিউটিভের সাথে বৈঠকের জন্য আমি সময় চেয়েছি। বৈঠক হলে আমি ভাড়াটিয়াদের উদ্বেগের বিষয়টি তার কাছে তুলে ধরবো। তাদেরকে আরো সময় এবং সহযোগিতার জন্য অনুরোধ করবো।

এর আগে তিনি ইস্ট থেমস গ্রুপের ভাড়াটিয়াদের সাথে বৈঠক করেন। এবং তাদের সান্তনা দিয়ে বলেন, আমি যথাসম্ভব আমার চেষ্টা চালিয়ে যাব। পার্লামেন্ট এ বিষয়ে কথা বলবো।

সম্প্রতি ইস্ট থেমস গ্রুপ এসব কীওয়ার্কার ভাড়াটিয়াদের সাথে ভাড়ার চুক্তি বাতিল করে বলেছে তারা যেসব বাড়ীতে রয়েছেন তা কিনতে হবে অথবা ছাড়তে হবে। কেনা এবং বাড়ী ছাড়ার জন্য তাদেরকে মাত্র দুই থেকে তিন মাসের সময় দেয়া হয়েছে। ষ্ক্রইন্টারমিডিয়েট মার্কেট রেন্ট স্কীমেরম্ব অধীনে ইস্ট থেমস গ্রুপের বাসিন্দারা বাজার মূল্যের চেয়ে কমে ভাড়ায় থাকতেন। শিক্ষক, নার্স, পুলিশ ইত্যাদি পেশার লোকজনদের এসব বাড়ী ভাড়া দেয়া হতো।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026