মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩

বিখ্যাত কমেডিয়ান মিস্টার বিনের বিবাহ বিচ্ছেদ

বিখ্যাত কমেডিয়ান মিস্টার বিনের বিবাহ বিচ্ছেদ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দীর্ঘ ২৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন মি. বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসনের স্ত্রী সুনেত্রা। অপ্রাসঙ্গিক আচরণের ফলে মঙ্গলবার সুনেত্রা লন্ডনের সেন্ট্রাল ফ্যামিলি কোর্টে হাজির হয়ে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের শেষ টানেন।

আদালতে দাঁড়িয়ে তিনি স্বামী রোয়ান অ্যাটকিনসন সম্পর্কে বললেন, তার অপ্রাসঙ্গিক আচরণের জন্য তিনি তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের অনুমতি চান। অমনি আদালত তা অনুমোদন করে। এর ফলে কমেডি অভিনেতা ‘মিস্টার বিন’ খ্যাত তারকা রোয়ান অ্যাটকিনসন ও তার প্রথম স্ত্রী সুনেত্রা দু’জনে দু’মেরুর বাসিন্দা হয়ে গেলেন।

রোয়ান অ্যাটকিনসনের বয়স এখন ৬০ বছর। এই বয়সে এসে তিনি নতুন এক যুবতীর প্রেমে পড়েছেন। তার নাম লুইস ফোর্ড। বয়স ৩২ বছর। তার সঙ্গে ১৮ মাস বা দেড় বছর ধরে চুটিয়ে প্রেম করছেন রোয়ান। এ বিষয়টি ভালভাবে নেননি তার স্ত্রী সুনেত্রা। বিষয়টি আদালতে গড়ায়। মঙ্গলবার বিচ্ছেদের ওই শুনানিতে রোয়ান অ্যাটকিনসন ও সুনেত্রার উপস্থিত থাকার কথা থাকলেও রোয়ান উপস্থিত হননি।

মিস্টার বিন কমেডি ছবিতে অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি অর্জন করেন রোয়ান অ্যাটকিনসন। ছেলেবুড়ো সব বয়সের মানুষের কাছে প্রিয় এই চরিত্রটি। ১৯৮০র দশকে মেকআপ আর্স্টিস্ট সুনেত্রার সঙ্গে তার পরিচয়। সেই সূত্রে ১৯৯০ সালে তারা বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। ২০১৪ সালে তারা আলাদা বসবাস শুরু করেন।

তবে তাদের বিচ্ছেদ ঘটেনি। এই সুযোগে রোয়ানের জীবনে প্রবেশ করেন লুইস ফোর্ড। ব্যাস যা হবার তাই হয়েছে। মঙ্গলবার বিচ্ছেদের যে কাগজ প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়নি রোয়ানের অপ্রাসঙ্গিক কোন আচরণের জন্য তারা বিচ্ছেদে যাচ্ছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026