মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩

লন্ডনের পথে রওয়ানা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

লন্ডনের পথে রওয়ানা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনদিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনের উদ্যেশে বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে রওনা দিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রচার মাধ্যম।

লন্ডন সফরকালে মোদী ব্রিটেনের রাণীর সঙ্গে নৈশ ভোজে অংশ নেবেন। এবং প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের সঙ্গে মিলিত হবেন। এছাড়া যোগ দেবেন প্রবাসী ভারতীয়দের দেয়া বিশেষ সম্মেলনে। মোদীর এ সফরে ব্রিটেন থেকে ভারত ২০ টি হক প্রশিক্ষণ যুদ্ধবিমান কেনার চুক্তি করতে পারে।

ব্রিটিশ সরকার মোদীকে স্বাগত জানাবার জন্য প্রস্তুত রয়েছে। বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে লাল গালিচা সম্বর্ধনা ছাড়াও ব্রিটেন ও ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বিশদ আলোচনা হবে। কোন এক ফাকে কহিনূর এর বিষয়ে আলোচনা তুলতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। দেশটির বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026