সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৮

কম বয়সী বাচ্চাদের উপস্থিতিতে গাড়িতে ধুমপান করলে ৫০ পাউন্ড জরিমানা গুনতে হবে লন্ডনের ড্রাইভারদের

কম বয়সী বাচ্চাদের উপস্থিতিতে গাড়িতে ধুমপান করলে ৫০ পাউন্ড জরিমানা গুনতে হবে লন্ডনের ড্রাইভারদের

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনে প্রায়ই দেখা যায়, গাড়িতে বসে বাচ্চাদের সামনে বাবা-মা ধুমপান করছেন। আর এই বেআইনী কাজের বিরুদ্ধে এবার পাশ হলো আইন যেখানে লন্ডনের ড্রাইভারা আঠারো বছরের কম বয়সীদের উপস্থিতিতে গাড়িতে ধুমপান করলেই দিতে হবে জরিমানা।

এই সক্রান্ত আইন কানুন বাসিন্দাদের অবহিত করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আংশিক অর্থায়নে মেট্রোপলিটান পুলিশ বারাব্যাপি নানা উদ্যোগ গ্রহণ করেছে। পার্টনারশীপ টাস্ক ফোর্স (পিটিএফ) অফিসাররা কাউন্সিলের স্মোক ফ্রি এবং গণ স্বাস্থ্য বিভাগের কর্মীদের সাথে মিলে ১৮ বছরের কম বয়সীরা গাড়িতে থাকতে ধুমপান থেকে রিবত থাকতে জনসাধারণকে অনুরোধ করেন।

তরিৎ গতিতে এই অভ্যাস পরিবর্তনে আর নিজের পরিবার এবং সমাজকে পরিচ্চন্ন ও সুন্দর রাখতে ধুমপান পরিত্যাগ করতে চাইলে নিজের জিপি কিংবা ঘরের পাশের ফার্মাসিস্টের সাথে কথা বলুন অথবা ০২০ ৭৩৬৪ ৬৬৯৭ নাম্বারে ফোন করে স্টপ স্মোকিং সার্ভিসের বিশেষজ্ঞ পরামর্শকদের সাথে যোগাযোগ করতে টাওয়ার হ্যামলেটস পরিবেশ বিষয়ক বিভাগ থেকে বিশেষ আহবান জানানো হয়েছে।

কাউন্সিলের হেলথ এন্ড এডাব্ব সার্ভিসেস বিভাগ থেকে বলা হয়, পরোক্ষ ধুমপানের ক্ষতিকর প্রভাব থেকে বারার কম বয়সী ছেলেমেয়েদের রক্ষায় নতুন ধুমপান বিরোধী আইনের প্রয়োগ আরেকটি শক্ত পদক্ষেপ। যে কোন প্রকারেই তামাক ব্যবহার করেন না কেন, তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

তাই আমরা বারার বাসিন্দাদেরকে এ ব্যপারে স্থানীয় স্টপ স্মোকিং সার্ভিসের সহযোগিতা নেয়ার জন্য অনুরোধ জানাচ্চিছ। আমরা জানি যে ধুমপানের অভ্যাস পরিত্যাগ খুবই কঠিন কাজ, তবে এ জন্য বারায় অনেকগুলো ফ্রি এডভাইস ও সাপোর্ট সার্ভিস রয়েছে।

গত সপ্তাহে পরিচালিত এই সচেতনতামূলক কার্যক্রমে কাউন্সিল অফিসাররা ১৯ জন বাসিন্দাকে স্মোক ফ্রি হোম অঙ্গিকারে স্বাক্ষর করাতে সক্ষম হন। এসময় তারা জনসাধারণকে ধুমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে বোঝান এবং ধুমপানের অভ্যাস পরিত্যাগে বিনামূল্যে যেসকল সার্ভিস পাওয়া যায়, তা ও অবহিত করেন। পিটিএফ অফিসাররা একই ধরনের প্রচারাভিযান ও অবহিতকরণমূলক কার্যক্রম আগামী সপ্তাহে শেডওয়েলের চ্যাপম্যান স্ট্রিটেও চালাবেন।

১ অক্টোবর থেকে কার্যকর হওয়া ধুমপান বিরোধি নতুন আইন অনুযায়ি গাড়িতে ১৮ বছরের কম বয়সী থাকা অবস্থায় কেউ ধুমপান করলে ৫০ পাউন্ড জরিমানা করা হবে। বারার ইস্ট ফেরি রোডে অবস্থিত আসদা সুপারমার্কেটে কমবয়সী যাত্রী সহ গাড়ি ঢোকার সময় পুলিশ অফিসাররা তার গতিরোধ করেন এবং চালককে তার দায়দায়িত্ব ও নতুন আইন সম্পর্কে অবহিত করতে কাউন্সিল অফিসারদের সুযোগ করে দেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026