বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৪

খালেদা-মোদি বৈঠক লন্ডনে

খালেদা-মোদি বৈঠক লন্ডনে

নিউজ ডেস্ক: খালেদা জিয়া লন্ডন পৌঁছানোর আগে থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপির সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক তৈরির চেষ্টা শুরু করেন তারেক রহমান। ভারতের প্রধানমন্ত্রী লন্ডন সফরে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করার চেষ্টা করছেন লন্ডন বিএনপি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের সফরে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে এটাই হবে লন্ডনে তার প্রথম সরকারি সফর। তার এ সফরকে গিয়ে রাজনীতিতে চলছে নান গুঞ্জন।

নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর বাংলাদেশ সরকারের সঙ্গে কংগ্রেসের রেখে যাওয়া উষ্ণ সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা, কোনো কোনো ক্ষেত্রে এই সম্পর্ক আরো দৃঢ় হওয়ায় কিছুটা হতাশা নেমে আসে তারেক রহমানের মধ্যে। এরপর কিছুদিন বিজেপির সঙ্গে সম্পর্ক গড়ার যোগাযোগ কমিয়ে দেন তিনি।

কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর আবারও আশাবাদী হয়ে ওঠেন তারেক রহমান শুরু হয়, থেমে থাকা সম্পর্কন্নোয়নের চেষ্টা এবং এটি আরো বেগবান হয়ে ওঠে সম্প্রতি খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে।

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই সরকারের কাছ থেকে একটি নির্বাচন আদায়ে আন্দোলন নয়, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন ভারতীয় চাপ, এমনটিই মনে করছেন খালেদা-তারেক।

আর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলোও ভারতের সিগন্যাল ছাড়া এ বিষয়ে নাক গলাবে না বিএনপির থিঙ্কট্যাঙ্ক সদস্য কেউ কেউ বুঝিয়েছেন খালেদা-তারেককে। আর তাই তারেক এখন মোদির আশীর্বাদ পাওয়ার চেষ্টায় বিরামহীন, সূত্রটি এমনই জানিয়েছেন।

লন্ডনে চলছে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের আয়োজন। বৈঠকের এজেন্ডাও ঠিক করা হয়েছে। বৈঠকে নরেন্দ্র মোদির কাছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও আইনৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরবেন খালেদা জিয়া। এমনটি বলেছেন জাতীয় একটি দৈনিক।

দ্রুততম সময়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন দিতে প্রতিবেশি দেশ হিসেবে ভারতের সহযোগিতাও চাইবেন তিনি। দেশের রাজনৈতিক অঙ্গনে এমন গুঞ্জন চলছে। যুক্তি হিসেবে বলা হচ্ছে- মোদির সঙ্গে বৈঠকের জন্যই খালেদা জিয়া দেশে ফিরছেন না। বিএনপির কূটনীতিকরাও এজন্য লবিং অব্যাহত রেখেছেন। তবে বৈঠকের বিষয়ে দলটির ঢাকার নেতারা কিছুই জানেন না। তারা রয়েছেন পুরোপুরি অন্ধকারে। বরং গুঞ্জনের উৎস খুঁজছেন তারা।

চোখের চিকিৎসার জন্য ব্যক্তিগত সফরে গত ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপি খালেদা জিয়া। দীর্ঘ আট বছর সেখানে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঈদ উদযাপন করেন। চিকিৎসা শেষে গত মাসের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা ছিল।

কিন্তু চোখের এবং হাঁটুর চিকিৎসার ধারাবাহিকতা রক্ষা করতে বেশি সময় ব্যয় হয়। লন্ডনে তার একটি চোখে অস্ত্রোপচার করা হয়। তার অপর চোখ এবং হাঁটুর চিকিৎসাও চলছে। এখন তিনি অনেকটাই সুস্থ। ৪ নভেম্বর তিনি চিকিৎসক দেখিয়েছেন।

চিকিৎসকের ছাড়পত্র পাওয়া সাপেক্ষে ১০ নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসার কথা ছিল তার। কিন্তু সর্বশেষ তথ্য অনুসারে, কখন তিনি দেশে ফিরবেন তা বিএনপির দায়িত্বশীলদের কেউ বলতে পারছেন না।

এদিকে আগামীকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লন্ডন সফরে যাওয়ার কথা রয়েছে। গুঞ্জন উঠেছে- ওই সফরের সময় যে কোনো সুবিধাজনক সময়ে খালেদা জিয়া তার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন। এ লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে লবিং চলছে। মূলত এ বিষয়টি সামনে রেখে তার ফেরা বারবার পিছিয়ে যাচ্ছে।

পর্দার আড়ালে নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার ওই বৈঠকের খবর নিয়ে রাজনীতির অঙ্গনে চলছে ব্যাপক গুঞ্জন। ডালপালা বিস্তার করছে। কেউ বলছেন, মোদির সঙ্গে বৈঠক করেই খালেদা জিয়া দেশে ফিরবেন। এ কারণেই তিনি এত দিন লন্ডনে অবস্থান করছেন। মোদির সঙ্গে সাক্ষাতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি নিজের মামলার বর্তমান অবস্থা ও তার প্রতি সরকারের মনোভাবও মোদিকে অবহিত করবেন বলে প্রচারণা রয়েছে।

দ্রুততম সময়ের মধ্যে একটি নতুন নির্বাচন দিতে সরকারের ওপর চাপপ্রয়োগ করতেই খালেদা মোদির জন্য অপেক্ষায় রয়েছেন বলেও গুঞ্জন রয়েছে। তবে এসব বিষয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা কিছুই জানেন না বলে দাবি করেন। উল্টো সাংবাদিকরা এমন গুঞ্জন কোথা থেকে পান তাও জানাতে চান তারা।

সূত্রমতে, পরবর্তী সময়ে ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বিএনপি সরকারের অবস্থান বা নীতি কী হবে। মোদি খালেদার বৈঠকে সে বিষয়ে সমঝোতার সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি- এ বিষয়গুলো ফয়সালা হলেই চলতি মাসের কোনো এক সময়ে হঠাৎ করেই দেশে ফেরার ঘোষণা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026