শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৭

প্যারিসের ঘটনাস্থলে পাওয়া সিরিয়ান পাসপোর্ট দুইটি ভুয়া ছিল

প্যারিসের ঘটনাস্থলে পাওয়া সিরিয়ান পাসপোর্ট দুইটি ভুয়া ছিল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্যারিসে আক্রমণস্থলে পাওয়া পাসপোর্ট দু’টি ভুয়া। যদিও ওই পাসপোর্ট ব্যবহার করেই হামলাকারীরা শরণার্থী হিসেবে নিবন্ধিত হয়েছিলেন। এ তথ্য দিয়েছে ফ্রান্সের লা মন্ডে পত্রিকা। ফরাসি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যের চ্যানেল ফোরের সাংবাদিক জন স্নো টুইটারে বলেন, ঘটনাস্থলে পাওয়া দুইটি সিরিয়ান পাসপোর্ট মূলত ভুয়া। এগুলো সম্ভবত তুরস্কে বানানো হয়েছে। বেসরকারি গোয়েন্দা সংস্থা লেভান্টাইন গ্রুপের নিরাপত্তা বিশ্লেষক মাইকেল হরোয়িটয জানিয়েছেন, ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফ্রান্সের ওপর হামলা সহ আইএস-এর বেশ কয়েকটি সম্ভাব্য হামলার ব্যাপারে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল।

এদিকে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্যারিস হামলার সঙ্গে কোন অবস্থাতেই শরণার্থী সঙ্কটকে জড়িয়ে ফেলা উচিত হবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026