শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

পূর্ব লন্ডনের বো এলাকায় এক পুলিশ অফিসার ছুরিকাহত: ঘটনার সন্দেহে এক কিশোর আটক

পূর্ব লন্ডনের বো এলাকায় এক পুলিশ অফিসার ছুরিকাহত: ঘটনার সন্দেহে এক কিশোর আটক

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাঙালী অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটস বারার বেথনালগ্রীনে এক পুলিশ অফিসারকে ছুরিকাঘাতের অভিযোগ পাওযা গেছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিস্ট সন্দেহে ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ঐ কিশোরকে ইস্ট লন্ডনের একটি পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে কোনো এক্সট্রিমিজম বা টেরোরিজমের সংশ্লিষ্টতা আছে বলে মনে করছে না স্কটল্যান্ড ইয়ার্ড।

পুলিশ জানিয়েছে, রোববার রাত প্রায় সাড়ে ১১টার দিকে বো এলাকার বোনসেন হাউসের সামনের একটি কারপার্কে এন্টি সোসাল বিহেভিয়ারের রিপোর্ট পেয়ে দুজন পুলিশ অফিসার হাজির হয়েছিলেন। এ সময় একজন পুলিশ অফিসার ছুরিকাঘাত হোন। পুলিশ অফিসারের পেঠে আঘাত করলে মারাত্নক আহত হোন।

স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, আহত পুলিশ অফিসারের অবস্থা গুরুতর হলেও তিনি আশঙ্কামুক্ত আছেন। এ নিয়ে আটককৃত কিশোরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026