মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩

পরবর্তী টার্গেট হতে পারে লন্ডন

পরবর্তী টার্গেট হতে পারে লন্ডন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্যারিস হামলা একটি হামলার চেয়েও অনেক বেশি কিছু। এটা সভ্য পৃথিবীর ওপর হামলা। এ হামলার পরবর্তী টার্গেট হতে পারে লন্ডন। লন্ডনের অনলাইন দ্য সান এ হামলা নিয়ে এমন মন্তব্য করেছে।

এতে বলা হয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে বলেছেন, এটি একটি যুদ্ধ (দিস ওয়াজ অ্যান অ্যাক্ট অব ওয়ার)। আধুনিক সময়ে সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞ চালানোর পর জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেছেন। তিনি আসলে ঠিকই বলেছেন। গর্বিত প্যারিস আবারও দুর্ভোগের শিকার। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফ্রান্স। সে জন্য ফ্রান্সকে টার্গেট করা হয়েছে।

কিন্তু এটা তার চেয়েও বেশি কিছু। এটা আমাদের সবার বিরুদ্ধে যুদ্ধ। আমরা যারা স্বাধীন, পরমত সহিষ্ণু এবং আমাদের যাদের একটি ভবিষ্যৎ আছে শয়তানি মানসিকতা, বদলে যাওয়া মানসিকতার কাছে তাদের সমর্পণ করা উচিত নয়। আমাদেরকে বাস্তববাদী হতে হবে। এর পরের বার এমন হামলা হতে পারে লন্ডনে অথবা ইউরোপীয় অন্য কোন শহরে। তাই ঘাতকদের একটি শিক্ষার প্রয়োজন।

আমরা যদি যুদ্ধে নেমে যাই তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা রক্ষাকারীদের অবশ্যই সহায়তা করতে হবে আমাদের। স্যার বার্নার্ড হোগান-হো বলেন, এর আগে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে প্যারিস হামলা ভিন্নতর। তাই এখন সম্মুখভাগের পুলিশের ক্ষতি করার সময় নয়। সরকার যখন ডিজিটাল বার্তা মনিটর করে তাতে আমাদের হাত কচলানো বন্ধ করতে হবে। ঘাতকরা অনলাইনে সদস্য সংগ্রহ করছে এবং বিষ ছড়িয়ে দিচ্ছে। নিরাপত্তা রক্ষাকারীদের উচিত তাদের খুঁজে বের করা।

অভিযোগ করার পরিবর্তে আমাদের উচিত বীরোচিত কাজে অবদান রাখা। নিরাপত্তা রক্ষাকারীরা আমাদেরকে হামলা থেকে এত দিন রক্ষা করেছেন। এক বোমা হামলাকারীর সিরিয়ান পাসপোর্ট পাওয়া গেছে। সে গত অক্টোবরের শুরুর দিকে গ্রিসে প্রবেশ করে। এতে অভিবাসীদের আগমন নিয়ে নতুন করে একটি হতাশা সৃষ্টি হতে পারে। কারণ, তাদের মাঝেই লুকিয়ে থাকতে পারে এসব হামলাকারী।

তা সত্ত্বেও আমাদের উচিত আমাদের সীমান্তকে রক্ষা করা, যাতে এমন কোন কাপুরুষ আমাদেরকে ধ্বংস করার প্রয়াস না পায়। ইউরোপজুড়ে অবাধ চলাচল এখন সুবিধাজনক নয়। পরবর্তী পদক্ষেপ অতটা সহজ না-ও হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026