শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৭

প্যারিস হামলার পর ১০ হাজারের অধিক মুসলমানের নাম ফ্রান্সের সন্দেহভাজন তালিকায়

প্যারিস হামলার পর ১০ হাজারের অধিক মুসলমানের নাম ফ্রান্সের সন্দেহভাজন তালিকায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অতি সম্প্রতি প্যারিসে হামলার পর দেশটির প্রায় ১০ হাজারের অধিক মুসলিম নাগরিককে মৌলবাদী বা ইসলামিক কট্টরপন্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকাভুক্তরা ফ্রান্সের জন্য হুমকি। এ ধরনের সতর্কতার কথা সেখানে বলা হয়েছে। ফ্রান্সের গণমাধ্যমে এ খবর এসেছে।

ফরাসি পুলিশ বলছে, ইসলামিক কট্টরপন্থীদের ফিচ এস নামে একটি গ্রুপ করেছে। এই গ্রুপটি প্রতিদিন তথ্য আপডেট করবে। সন্ত্রাসী মনোভাবাপন্ন কিংবা সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রক্ষাকারীদের এই তালিকায় রাখা হবে। এখানে এস মানে সাসপেক্ট বোঝানো হয়েছে। এরা রাষ্ট্রের জন্য বিপজনক। তালিকায় ১৫টি উপ তালিকা করা হয়েছে। এখানে সিরিয়া থেকে ফ্রান্সে আগত সন্ত্রাসীদের নাম থাকবে।

ইসলামিক স্কলার্সরা এটাকে এক ধরনের হুমকি হিসেবে দেখছেন। এতে ইউরোপজুড়ে আগত রিফিইজিদের ভবিষ্যত নিয়ে চিন্তার বিষয় বলে জানান তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026