মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৭

প্যারিস হামলার মূল হোতা আবাউদ নিহত

প্যারিস হামলার মূল হোতা আবাউদ নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তবে কি প্যারিস হামলার মূল হোতা আবদেল হামিদ আবাউদ (২৭) নিহত হয়েছেন! ইউরোপের দু’জন গোয়েন্দা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে এমন কথা বলেছেন। তবে ফরাসি কর্তৃপক্ষ এ বিষয়ে কোন মন্তব্য করে নি। মঙ্গলবার প্যারিসের উপকণ্ঠে সেইন্ট ডেনিস এলাকায় একটি এপার্টমেন্টে যে দু’ সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে তার মধ্যে আবাউদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্যারিস পুলিশের ওই অভিযানে দু’জন নিহত হয়। ধারণা করা হচ্ছে এর মধ্যে একজন আবাউদ। নিকট আত্মীয়া হাসনা আইতবোলাহেচেন (২৬)। অভিযান শেষে পুলিশ কর্মকর্তারা ওই এপার্টমেন্ট থেকে দু’টি মৃতদেহ সরিয়ে নেয়। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

ওদিকে, নতুন করে আবাউদের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। ৫৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সে জিহাদি ডাক দিচ্ছে। মুসলিমদের প্রতি আহ্বান করছে জিহাদে অংশ নিতে। বেলজিয়ান ইসলামিস্ট আবদেল হামিদ আবাউদ ২৭ নামে তার এই ভিডিওটি ছড়িয়ে দেয়া হয়েছে।

এতে ব্যাকগ্রাউন্ডে গুলি বিনিময়ের শব্দ শোনা যাচ্ছে। সেই পরিস্থিতিতে ক্যামেরার সামনে সে তার জিহাদি ডাক দিচ্ছে। তবে এই ভিডিওটি প্যারিসের সেইন্ট ডেনিসের একটি এপার্টমেন্টে মঙ্গলবারের অভিযানের আগে না কি পরে ধারণ করা তা নিশ্চিত হওয়া যায় নি।

উল্লেখ্য, আবদেল হামিদ আবাউদ কখনো আবু ওমর আল বালগিকি নামে পরিচিত। মঙ্গলবার খুব সকালে ফরাসি পুলিশ আবাউদকে টার্গেট করে ওই এপার্টমেন্টে অভিযান চালায়। তারা ধরে নিয়েছিলেন, সেখানে আত্মগোপন করে ছিল আবাউদ। পুলিশ সেখানে জোরালো অভিযানের পর স্বর্ণালী চুলের এক নারীর মৃতদেহ বের করে আনে।

পুলিশ যখন সেখানে অভিযান চালায় তখন সে ‘হেল্প মি, হেল্প মি’ বলে চিৎকার করে। পুলিশ কাছাকাছি যাওয়ার পর তার শরীরে বেঁধে রাখা বিস্ফোরক বিস্ফোরণ ঘটানো হয়। শতাধিক পুলিশ কর্মকর্তা ওই ভবনের বিথরে প্রবেশ করেন। তারা একজন পুরুষের দেহও বের করে আনেন। তাদের ধারণা ছিল প্যারিসের হামলা চালানো সালাহ আবদেসলাম সহ ৬ সন্ত্রাসীর সঙ্গে আবাউদ ওই এপার্টমেন্টে অবস্থান করছিল। ফলে নিহত ব্যক্তির দেহ আবাউদের হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু ফরাসি কর্তৃপক্ষ এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারে নি আবাউদ নিহত হয়েছে না কি এখনও বেঁচে আছে।

তবে ইউরোপীয় দু’জন গোয়েন্দা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, আবাউদ ওই ভবনে নিহত হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা তাকে সনাক্ত করেছে। তবে ফরাসি প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিনস মঙ্গলবার সন্ধ্যায় বলেছেন, সাত ঘন্টার ওই রুদ্ধশ্বাস অভিযানে যে দু’জন নিহত হয়েছে তাদেরকে সনাক্ত করা যায় নি।

তবে ওই দু’গোয়েন্দা কর্মকর্তার মন্তব্যের বিষয়ে তিনি কোন কথা বলেন নি। তিনি বলেন, এ পর্যন্ত যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে আবাউদ বা সালাহ আবদেসলাম নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026