শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৭

প্রেসিডেন্টের কাছে বিশেষ বিষয়ে আবেদন করবেন মুজাহিদ

প্রেসিডেন্টের কাছে বিশেষ বিষয়ে আবেদন করবেন মুজাহিদ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রেসিডেন্টের কাছে একটি বিষয়ে আবেদন করবেন।

আজ পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা জানান। তবে বিশেষ বিষয়টি কি তা পরিবারের সদস্যদের জানাননি তিনি। মুজাহিদের ছেলে আলী আহমাদ মাবরুর এ তথ্য জানান।

মাবরুর জানান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, রিভিউ খারিজের রায়ের ব্যাপারে কারাকতৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে কিছু জানায়নি। এ ব্যাপারে আদেশের কোন কপিও তিনি পাননি। এ অবস্থায় তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে চান। তিনি প্রেসিডেন্টকে সাংবিধানিক অভিভাবক মনে করেন। আইনজীবীদের সঙ্গে আলাপ করে তিনি প্রেসিডেন্টের কাছে একটি বিশেষ বিষয়ে আবেদন করতে চান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026