শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

সফল একজন কুটনৈতিক ড. আব্দুল মোমেনকে সংবর্ধনা দিল বিবিসিসি

সফল একজন কুটনৈতিক ড. আব্দুল মোমেনকে সংবর্ধনা দিল বিবিসিসি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সফল একজন কুটনৈতিকের নাম ড: এ কে আব্দুল মোমেন। সদ্য বিদায়ী জাতি সংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি যিনি তার দায়িত্ব পালনে অনেক গুলো যুগান্তরারী পদক্ষেপের কারনে স্মরনীয় হয়ে থাকবেন।

রণ্য শিক্ষাবিদ, অথরনীতিবিদ আজীবন শিক্ষকতা পেশায় আকড়ে থাকা ড: মোমেনকে কুটনৈতিক আঙ্গিনায় নিয়ে আসেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা । তিনি সেই দায়িত্ব পালনে কতটা সফল তার স্বাক্ষী জাতিসংঘ সদর দপ্তর, আর যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের কয়েক লক্ষ মানুষ। দুই হাজার তের সালের নভেম্বরে ড: মোমেন এর সহপাঠি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমারসের সাবেক প্রেসিডন্ট অধ্যাপক শাহাগীর বক্ত ফারুকের নেতৃত্বে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এর ডেলিগেশনে জাতিসংঘ সদর দপ্তরে গিয়ে ড: মোমেন এর করেসমেটিক ব্যক্তিত্ব ও নেতৃত্বের সাথে পরিচিত হন।

তিনি তার সময়ে জাতি সংঘ সদর দপ্তরে বাংলাদেশ মিশনের জন্য স্থায়ী ভবন এবং রাষ্ট্রদূতের বাস ভবন কিনে নেন। এম ডি জি এবং পিস কিপিং এ বাংলাদেশের জন্য তার অর্জন ব্যাপক ভাবে প্রশংসিত হয়। আর তার যে কাজটির প্রশংসা না করলেই নয় তা হলো জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তি যোদ্ধাদের মধ্যে যারা প্রবাসী তাদের মৃতু্তে মিশন গুলোর উদ্দোগে রাষ্টীয় সম্মাননা ও রাষ্টীয় মর্যাদায় দাফনের বিষয়টি তিনিই সূচনা করেছেন আমেরিকা থেকে। ৬বছর সফল দায়িত্ব পালন শেষে তিনি সেখান থেকে সদ্য অবসর প্রাপ্ত হয়ে প্রধানমন্ত্রীর আহবানে দেশে ফিরছেন আগামী কাল।

যাত্রা বিরতিতে তিনি নিজের স্বজন, বন্ধু বান্ধব ও প্রবাসীদের সাথে মিলিত হতে লন্ডনে অবস্থান করছেন স্বপরিবারে । তার সম্মানে গত পরশু ছিল পূর্ব লন্ডনের হোয়াইট হাউসে নাগরিক সংবর্ধনা , সেখানে কয়েক’শ প্রবাসীর উপস্থিতি ছিল লক্ষনীয়। ব্রিটেনের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টীজ গত মঙ্গলবার ১৭ নভেমম্বর হাউজ অব লর্ডসে তার সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করে।

উপস্থিত বক্তারা ড: মোমেনকে একটি বড় রাষ্টীয় দায়িত্ব দিয়ে বাংলাদেশের জন্য আরো বড় পরিসরে কাজ করার সুযোগ দানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান। ড: মোমেন তার সম্মানে হাউজ অব লর্ডসে এই আয়োজনের জন্য চেম্বারের প্রতি কৃকজ্ঞতা জানিয়ে বলেন আমরা যে রাজনীতি করিনা কেন, দেশটাকে সামনে রেখে সকলে মিলে কাজ করতে হবে।

ব্যারনেস পলা উদ্দিনের পরিচালায় চেম্বারের প্রসিডেন্ট মাতাব চৌধুরী সভাপতিত্বে ড: মোমেন এর কর্মময় জীবনের উপর আলোকপাত করে ব্ক্তব্য রাখেন চেম্বারের ডাইরেক্টর বশির আহমদ, ডাইরেক্টর মাহতাব মিয়া, ডাইরেক্টর এন্ড এক্স প্রসিডেন্ট শাহাগীর বক্ত ফারুক,ফাইন্যান্স ডাইরেক্টর সাইদুর রহমান রেনু, ডাইরেক্টর সাংবাদিক শফিকুল ইসলাম, অথিতিদের মধ্যে ড: আলালউদ্দিন আহমদ, ড: মোমেন এর সহধর্মিনী সেলিনা মোমেন, বাংলাদেশী ব্যবসায়ী সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও মিসেস হাফছা ইসলাম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026