রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১০

পার্টিগার্ল থেকে আত্মঘাতী বোমারু: প্যারিসের ফ্ল্যাটে আত্মঘাতি বোমারু নারী নন পুরুষ ছিলেন

পার্টিগার্ল থেকে আত্মঘাতী বোমারু: প্যারিসের ফ্ল্যাটে আত্মঘাতি বোমারু নারী নন পুরুষ ছিলেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বলা হচ্ছে তিনি ইউরোপের প্রথম নারী আত্মঘাতী বোমারু। বুধবার ভোরে প্যারিসের একটি অ্যাপার্টমেন্টে পুলিশি অভিযানের সময় যে নারী নিজেকে বোমায় উড়িয়ে দিয়েছিলেন তার নাম হাসনা আইট বৌলাচেন।

এদিকে, ফ্রান্সের কর্মকর্তারা বলছেন বুধবার প্যারিসের শহরতলীর একটি ফ্ল্যাটে যে অভিযান চালানো হয়েছে সেখানে আত্মঘাতী বোমারু কোন নারী ছিলেন না।আত্মঘাতী বোমারু একজন পুরুষ ছিল বলেই ধারনা করা হচ্ছে। যদিও এর আগে বলা হয়েছিল সেই ফ্ল্যাটে অভিযানের সময় হাসনা আইটবুলাসেন নামের এক নারী একজন আত্মঘাতী বোমারু বিস্ফোরণ ঘটিয়েছিলেন।

কিন্তু এখন পুলিশ সেই বক্তব্য থেকে সরে এসেছে। মনে করা হচ্ছে, ২৬ বছর বয়সী হাসনা আইটবুলাসেন আত্মঘাতী বোমারু ছিলেন না। সেই ফ্ল্যাটে শুক্রবার তৃতীয় আরো একজনের মৃতদেহ পাওয়া গেছে। তবে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। প্যারিসের শহরতলীর যে ফ্ল্যাটকে ঘিরে জঙ্গিদের সঙ্গে পুলিশের তীব্র লড়াই চলেছে, সেখান থেকে উদ্ধার করা হয় হাসনা আইটবুলাসেনের মৃতদেহ। পুলিশের ধারণা করেছিল, একটি আত্মঘাতী বোমার বেল্ট বাঁধা ছিল তার শরীরে। এই অভিযান চলার সময় এক পর্যায়ে সেই বোমার বিস্ফোরণ ঘটায়।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে হাসনার বাথটবে শোয়া আপত্তিকর সেলফি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, মদ, ধূপমান আর পার্টিতে মত্ত থাকতেন। ধর্ম নিয়ে তার কোন আগ্রহ ছিল না। একাধিক বয়ফ্রেন্ড ছিল তার। হাসনার ভাই উইসুফ আইট বৌলাচেন বলেন, তার বোনের ধর্ম নিয়ে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। জীবনে কখনও কোরআনও পড়েনি।

এই তরুণী এক সময় মত্ত থাকতেন আমোদ-ফুর্তিতে। পার্টিতে যাওয়া-আসা ছিল নিয়মিত। হাসনা বেড়ে ওঠেন প্যারিসের দরিদ্র শহরতলীতে। তার বন্ধুদের ভাস্য অনুযায়ী হাসিখুশি এক মেয়ে ছিলেন হাসনা। কিভাবে এই মেয়েটি জঙ্গিদের সঙ্গে ভিড়ে আত্মঘাতী হামলাকারীতে পরিণত হলেন তা মেলাতে পারছেন তা তার পরিচিতজনরা।

মাসখানেক আগে নিকাব পরা শুরু করে বলে জানান ইউসুফ। তিনি আরও বলেন, সারাক্ষণ সে ফোন নিয়ে ব্যস্ত থাকতো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এসব নিয়ে সময় কাটাতো। পুলিশ বলছে, বুধবার প্যারিসের সেন্ট ডেনিশ শহরতলীর অ্যাপার্টমেন্টে পরিচালিত অভিযানে নিহত হয় প্যারিস হামলার মূত হোতা আবদেল হামিদ আবাউদ। আর নিজে বোমা বিস্ফোরণ করে আত্মহত্যা করা হাসনা ছিল আবাউদের কাজিন।

মাত্র আট মাস আগে থেকে হাসনা হঠাৎ ধর্মের দিকে ঝুঁকতে শুরু করে। তাকে নিকাব পরতে দেখা যায়। সোশ্যাল মিডিয় আইএসকে সমর্থন করে নানা রকম বক্তব্যও পোস্ট করে সে। বিবিসি’র খবরে বলা হয়, হাসনার বন্ধুরা বলছেন, তার শৈশব কেটেছে দুঃখ-কষ্টের ভেতর দিয়ে। অল্প বয়সে তার মা এবং ভাই-বোনদের ফেলে চলে যায় তার বাবা। এখন প্যারিসের খুবই গরিব একটি এলাকার একটি ফ্ল্যাটে থাকেন তার মা। সেখানে এখন কড়া পুলিশ প্রহরা।

হাসনার স্কুলপড়ুয়া এক বন্ধু খেমিসা বলেন, ‘হাসনা জীবনকে ভালোবাসতো। আমার মনে হয় না আত্মঘাতী বোমারু হওয়ার কোন ইচ্ছা তার ছিল। কেউ হয়তো শেষ মুুহূর্তে ওকে প্রভাবিত করেছে।’ খেমিসা আরও জানান, খুব ভালো নাচিয়ে ছিল হাসনা। তারা দুজন এক সঙ্গে নাচের ক্লাস করতেন। খেমিসার বিশ্বাস সে মানসিকভাবে স্বাভাবিক ছিল না। তার ধারণা তাকে মদ, মাদক খাওয়ানো হয়েছে। খেমিসা বলেন, স্বাভাবিক অবস্থায় থাকলে সে এমনটা করতে পারতো না।

এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে পুলিশের বরাত দিয়ে হাসনা আইটবুলাসেনকে আত্মঘাতী বোমারু হিসেবে বর্ণনা করা হয়েছে। ধারনা করা হচ্ছে, হাসনা আইটবুলাসেন হচ্ছেন প্যারিসের সন্ত্রাসী হামলার মূল হোতা আবদেল হামিদ আবাউদের দূর সম্পর্কিত। বুধবারের অভিযানে আবদেলহামিদ আবাউদ নিহত হয়।

হাসনা আইটবুলাসেনের যেভাবে আত্মঘাতী বোমারু হিসেবে বর্ণনা করা হচ্ছিল, সেটি নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন তার ঘনিষ্ঠ একজন বান্ধবী।হাসনা আইটবুলাসেনের সাথে স্কুলে পড়াশোনা করেছেন খেমিসা।

তিনি বলছেন, ‘হাসনা জীবনকে ভালোবাসতো। আমার মনে হয় না আত্মঘাতী বোমারু হওয়ার কোন ইচ্ছে ওর ছিল। কেউ হয়তো শেষ মুহুর্তে ওকে প্রভাবিত করেছে। ফ্রান্স এলিট পুলিশের যে দলটি প্যারিসের শহরতলীতে সে পরিচালনা করেছিল, সে দলের প্রধান বলেন তারা যখন ফ্ল্যাটের কাছাকাছি যান তখন একজন নারীর কণ্ঠ শোনা যায়।সেই নারী নিজেকে উড়িয়ে দেবার হুমকি দিয়েছিল বলে তিনি জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026