শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুদ্ধাপরাধের দায়ে ৪ জনের ফাঁসির রায় কার্যকর হয়েছে। অচিরেই বাকী সকল যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝুলানো হবে। বর্তমান সরকারের আমলে তা শেষ হবে বলে জানান যুক্তরাজ্য সফররত নৌ ও পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি। রোববার পূর্ব লন্ডনের একটি সেন্টারে যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা তিনি বলেন।
যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউরোপিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ গনি, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি সামছুদ্দিন মাষ্টার, যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামীলীগ সভাপতি নূরুল হক লালা মিয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়াসহ অনেকে।
তিনি বলেন, ১৯৭১ ও ৭৫ সালের খুনিরা শেখ হাসিনাকে ১৯বার হত্যার চেষ্টা করেছে। ২০০৪ সালে সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। এরপর কল্পিত কাহিনী সাজানো হয়। বলা হয় শেখ হাসিনা বেগে করে গ্রেনেড নিয়ে এসেছিলেন।
তিনি বলেন, ২০১৩, ২০১৪, ২০১৫ সালে যুদ্ধাপরাধীদের বাঁচাতে খালেদা জিয়া বার বার চেষ্টা করেছে। সমাবেশ করে বলেছেন নিজামী, সাইদী, মোজাহিদ, সাকা চৌধুরী যুদ্ধাপরাধী নন। খালেদা জিয়া বার বার মিথ্যা কথা বলেন, এমনকি তিনি তার জন্ম তারিখ নিয়েও মিথ্যা কথা বলেছেন। আর এজন্য মানুষ বলে, খালেদা জিয়ার দুই গুন মিথ্যাচার আর মানুষ খুন।
তিনি তার বক্তব্যে বলেন, সাকা চৌধুরী ও মোজাহিদের রায় কার্যকর করার মধ্যদিয়ে বাংলাদেশ আরেক ধাপ পাপ মুক্ত হয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালে যখন জাতির জনক শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ি। তখন আমাদের ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। ২ লাখ মা-বোনের সবচেয়ে মূল্যবান ইজ্জ্ব দিতে হয়েছে।
তিনি তার বক্তব্যে আরো বলেন, পাকিস্তানীদের সহায়তা করেছে জামায়াতে ইসলামী, আলবধররা। পিতৃহারা সেই সন্তানদের, মা-বোনকে যদি বলা হয় ক্ষমা করেও দাও তাহলে কি তারা ক্ষমা করে দিবে। তিনি বলেন, একে একে ৪জনকে ফাঁসি দেয়া হয়েছে। বাকীদের ফাঁসিতে ঝুলানো হবে। এদের সাথে কোন আপোষের সুযোগ নেই।