রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১০

প্যারিসের ট্রাজেডির হামলাকারীদের ধরতে পুলিশী অভিযানে ১৬ জন গ্রেফতার বেলজিয়ামে

প্যারিসের ট্রাজেডির হামলাকারীদের ধরতে পুলিশী অভিযানে ১৬ জন গ্রেফতার বেলজিয়ামে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্যারিসের হামলাকারীদের ধরতে এবং বেলজিয়ামে সন্ত্রাসী হামলা হতে পারে। এমন  আশঙ্কায় বেলজিয়ামে পুলিশ রবিবার দিনভর অভিযান চালায়। এ আশঙ্কায় রবিবার ছুটির দিন রাস্তাঘাট ফাকা হয়ে যায় বেলজিয়ামে।

এতে ১৬ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে বেলজিয়াম পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে নেই প্যারিস আক্রমণকারী সালেহ আবদেসলাম। সে এখনো পলাতক রয়েছে। পুলিশ ও সেনাবাহিনী টহল দিতে থাকে শহরের প্রধান প্রধান সড়ক।

বেলজিয়াম কর্তৃপক্ষ সন্ত্রাসীদের খোঁজে ২২ বার পুরো দেশে অভিযান চালায়। এতে কোনও অস্ত্র বা বিস্ফোরক জাতীয় কিছু উদ্ধার হয়নি। গ্রেফতার হয়েছে সন্দেহভাজন ১৬ ব্যক্তি। বেলজিয়ামের আইন কর্মকর্তা ‘এরিক ভ্যানডার সিপ্ট’ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্যারিসে সন্ত্রাসী হামলার পরিকল্পনা বেলজিয়ামে বসে করা হয়েছিল। হামলায় সন্ত্রাসীদের যিনি সহায়তা করেছিলেন, তিনি বেলজিয়ামের নাগরিক। হামলায় তার এক ভাই আত্মঘাতী হন। প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত ও ৩৫০ জন আহত হয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026