মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৩৬

পরিস্কার পরিচ্ছনতা অভিযানের অংশ হিসেবে ফ্লাই টিপ স্কোয়াড নামে টাওয়ার হ্যামলেটসে কাজ করবে নতুন ৬ জন গোয়েন্দা অফিসার

পরিস্কার পরিচ্ছনতা অভিযানের অংশ হিসেবে ফ্লাই টিপ স্কোয়াড নামে টাওয়ার হ্যামলেটসে কাজ করবে নতুন ৬ জন গোয়েন্দা অফিসার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ফ্লাই টিপ স্কোয়াড নামে একটি বিশেষ টিমের কার্যক্রম শুরু করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। গত ১৮ই নভেম্বর মঙ্গলবার লিড মেম্বার ফর এনভায়রনমেন্ট কাউন্সিলার আয়াস মিয়া আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় আয়াস মিয়া বলেন মেয়র জন বিগসের নেতৃত্বে টাওয়ার হ্যামলেটসের পরিবেশের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্চিছ। ফ্লাই টিপ স্কোয়াডম্ব এরই অংশ।  ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রম জোরদার করার জন্য যত্রতত্র বেআইনীভাবে জিনিসপত্র ফেলে রাখা প্রতিরোধের জন্য এই টিম বিভিন্ন ব্যবস্থা নিবে। তাদের কাজই হবে বেআইনীভাবে জিনিসপত্র ফেলে রাখা ব্যক্তিদের সনাক্ত করে জরিমানা করা।

তিনি আরো বলেন, এসবের বাইরে মেয়র টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য আরো বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে মেয়র এ খাতের জন্য ২শ হাজার পাউন্ড অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন। এ অর্থ দিয়ে ময়লা পরিষ্কারের জন্য কেনা হয়েছে নতুন দুটি গাড়ী। তিনি ময়লা আবর্জনা পরিষ্কারে বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

টাওয়ার হ্যামলেটসের পরিবেশের উন্নয়নের জন্য বারার বাসিন্দাদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, মেয়র জন বিগস তার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বড় ধরনের ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য ১৫ পাউন্ড চার্জ প্রত্যাহার করেছেন। তাই বাসিন্দাদের উচিত আর যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে কাউন্সিলকে ফোন করা। এতে সবাই উপকৃত হবেন।

নতুন কেনা দুটি বিশেষ গাড়ীতে করে নব নিযুক্ত ৬ জন কাউন্সিল কর্মচারী গোয়েন্দাদের মতো এই কাজ করবেন। বড় ধরনের ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য ১৫ পাউন্ড চার্জ প্রত্যাহারের পরও পরিস্থিতির আশানুরুপ উন্নতি না হওয়ায় এই ব্যবস্থা নেয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026