শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সাবেক মেয়র লুৎফুর রহমান সমর্থিত টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্বতন্ত্র কাউন্সিলার গ্রুপ কতৃর্ক কাউন্সিল ভবন পপলার মালবারী সেন্টার থেকে হোয়াইট চ্যাপেল রয়েল লন্ডন হাসপাতালে স্থানান্তরের জন্য সাইড ভিজিট ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ২০ নভেম্বর হোয়াইটচ্যাপেল রয়েল লন্ডন হাসপাতালের পুরাতন ভবনের সামনে।
সিনিয়র কাউন্সিলার আব্দুল আসাদের পরিচালনায় এ সময় স্বতন্ত্র গ্রুপের মধ্যে বক্তব্য রাখেন গ্রুপ লিডার সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার ওলিউর রহমান, সাবেক মেয়র প্রার্থী কাউন্সিলার রাবিনা খান, কাউন্সিলার মাহবুব আলম, কাউন্সিলার আমিনুর খান, কাউন্সিলার মায়ূম মিয়া, কাউন্সিলার শাহ আলম, কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী সহ কমিউনিটি নেতৃবৃন্দ। এ সময় কাউন্সিলাররা নতুন ভবনের বিভিন্ন সাইড ঘুরে দেখেন।
উক্ত নেটওয়ার্কিং সভায় স্বতন্ত্র গ্রুপের কাউন্সিলাররা বলেন, এই বারার সাবেক পিপলস মেয়র লুৎফুর রহমান জনগনের টাকা সাশ্রয়ের জন্য কাউন্সিলের নতুন ভবন হোয়াইটচ্যাপেলে স্থানান্তরের সিন্ধান্ত নিয়েছিলেন। সে সময়ে টাওয়ার হ্যামলেট লেবার গ্রুপের লিডার র্যাচেল স্যান্ডাসর্ এটির বিরোধীতা করেছিলেন। কিন্ত একটু দেরীতে হল বতর্মান মেযর জন বিগস পুনরায় সাবেক মেয়র লুৎফুর রহমানের সিন্ধান্তকে সমুন্নত রেখেই বারার কাউন্সিল অফিস হোয়াইচ্যাপেলে অবস্থিত পরাতন রয়েল লন্ডন হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।
একই নেটওয়ার্কিং সভায় স্বতন্ত্র কাউন্সিলার বর্তমান মেয়ররের এ সিন্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, কাউন্সিল নতুন অফিসে জনগনের অথ সাশ্রয়ের জন্য স্থানান্তরে তারা মেয়রকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাবেন। কিন্তু সাবেক মেয়র লুৎফুর রহমানের সিন্ধান্ত অনুযায়ী ২০১৮ সালে কাউন্সিল ভবন নতুন স্থানে স্থানান্তরিত হওয়ার কথা থাকলেও বতর্মান মেয়র জন বিগস সেটি পরিবর্তন করে ২০২০ সালে স্থানান্তরের সময় ধার্য্য করায় তারা অসন্তোষ প্রকাশ করেন।