বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩

গুপ্ত ক্যামেরায় ধরা পড়লেন মুসলিম মহিলা: যিনি আইএসে যোগ উৎসাহ দিয়ে বক্তব্য রাখছিলেন

গুপ্ত ক্যামেরায় ধরা পড়লেন মুসলিম মহিলা: যিনি আইএসে যোগ উৎসাহ দিয়ে বক্তব্য রাখছিলেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেইটের চিন্তাধারায় উৎসাহিত করে মহিলা ও তরুনীদেরকে সিরিয়ায় আইসিস এর সাথে যুদ্ধে যোগ দিতে বলা হচ্চে যা ধরা পড়ে গুপ্ত ক্যামেরায়। চ্যানেল ফোর এর বছর ব্যাপী এক অনুসন্ধ্যানী রিপোর্টে ব্রিটেনে উগ্রপন্থী সংগঠন আইসিস এর তিন মহিলা সমর্থকের সন্ধান পাওয়ায় ডেইলি মেইল এই তথ্য জানায়।

ভিডিও ফুটেজ দেখার পর কাউন্টার টেরোরিজম এক্সপার্ট বলেন, এটা দু:খজনক যে, মহিলা-তরুনী এবং শিশুদেরকে তাদের নিজেদের রাষ্ট্রের বিরুদ্ধে এবং একটি চরমপন্থী সংগঠনের পক্ষে শিখানো হচ্ছে। আর এসব কারনেই দেখা যাচ্ছে অনেক মহিলা বিশ্বাস করতে বাধ্য হচ্ছে এসব কিছু করা তাদের ধর্মীয় দায়িত্ব। এখন পর্যন্ত কমপক্ষে ৭শত ব্রিটিশ নাগরিক আইসিস এ যোগদান করেছে বলে ধারণা করা হচ্ছে।

যাদের মধ্যে তরুনী বালিকাও রয়েছে। অবশ্য এর মধ্যে সাড়ে ৪শ ব্রিটেনে ফিরে এসেছে। সন্ত্রাসী সংগঠনের চিন্তাধারা উৎসাহিত করতে দেখা গেছে এবং মহিলা ও তরুনীদেরকে সিরিয়ায় আইসিস এর সাথে যুদ্ধে যোগ দিতে বলা হয়েছে। তাদের এই আচরন প্রকাশিত হয় যখন মুসলিম রিপোর্টারদের একটি দল ছদ্মবেশে আইসিস এর মহিলা সমর্থক গ্রুপে ঢুকে পড়ে।

তিন আইসিস সমর্থককে দেখা যায় তারা জিহাদীদের প্রশংসা করছে এবং তরুন মুসলিম মহিলাদেরকে বলছে ব্রিটেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। গত সোমবার চ্যানেল ফোর এ প্রচারিত ডকুমেন্টারীতে দেখা যায় তিন আইসিস সমর্থকদের একজন বলছে আমরা কোন দেশের আইন মানিনা কোন জাতির আইন মানিনা।

চ্যানেল ফোর এ প্রচারিত তদন্তটি শেষ করতে হয় প্যারিসে হামলার এক মাস আগে যখন একজন আইসিস মহিলা সমর্থক ছদ্মবেশি রিপোর্টারকে নিয়ে সন্দেহ করতে থাকে। চ্যানেল ফোর এ প্রচারিত রিপোর্ট অনুযায়ী তিনজন আইসিস সমর্থক হচ্ছেন উম্মে সালেহ, উম্মে এল এবং উম্মে ওসমান। যারা টুইটারে রয়েছেন।

এই তিনজনের মধ্যে দুইজন তাদের সার্কেলে কতৃত্ব পরায়ন রয়েছেন। একজন গোপন স্ট্যাডি সেশনে বক্তৃতা করেন। ছদ্মবেশি রিপোর্টার টুইটারে ম্যাসেস পাটিয়ে তাদের সাথে দেখা করতে সমর্থহন। ঐ রিপোর্টার রিজেন্টপার্ক মসজিদের বাইরে বিক্ষোভে অংশ নিয়ে তাদের সাথে যোগাযোগ স্থাপন করেন। লন্ডনের লুইসহাম হাই স্ট্রিটে ব্রিটিশ আইসিস সমর্থকদের আয়োজিত ইসলামিক রোড় শোতে তাদের সাথে সরাসরি দেখা হয়।

বিশ্বাস স্থাপনের পর ছদ্মবেশি এই রিপোর্টারকে কেবলমাত্র মহিলাদের স্ট্যাডি সেশনে যোগদানের সুযোগ দেয়া হয়। দুই ঘন্টাব্যাপি লেকসারে আইসিস সমর্থকদের গণতন্ত্র বাদ দিয়ে সিরিয়ায় যুদ্ধে যেতে উৎসাহিত করা হয়। ইষ্ট লন্ডনে একটি স্ট্যাডি সেশনে একজনকে বলতে শুনা যায় সরকার যাদেরকে চরমপন্থী বলছে তারা আসলে ভাল মুসলমান। চার সন্তানের জননী ঐ মহিলা সমর্থক লন্ডনে বসবাস করেন।

তাকে বলতে শুনা যায় গণতন্ত্রসহ ব্রিটিশ মূলবোধের কঠোর বিরোধীতাই প্রত্যোক মুসলিমকে চরমপন্থী হিসেবে পরিচিত দেয়। ঐ মহিলা প্রশ্ন করেন কেন? তখন উত্তর দেন এই বলে, লাইলাহা ইল্লাহ এই ব্যাখ্যটি তোমাদেরকে মুসলমান বানায় যা গণতন্ত্রকে প্রত্যাখান করে। আরো বলেন, লা’র অর্থ হচ্ছে ‘সবধরনের আইনকে অস্বীকার কেবল মাত্র আল্লাহর আইন ছাড়া’

ঐ মহিলা আরো বলেন, যারা হোয়াইট হলে, ১০নং ডাউনিস্ট্রিটে, হোয়াইট হাউজে কিংবা যেখানেই হোক মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা কি কখনো আল্লাহকে পরাস্ত করতে পেরেছে। অনেক কিছু বলার পর ঐ মহিলা বলেন, আল্লাহ এক এক করে তাদের সবাইকে ধ্বংস করে দিবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026