শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪৯

টেক্স ক্রেডিট কাট থেকে সরে আসলেন বৃটিশ চ্যান্সেলর

টেক্স ক্রেডিট কাট থেকে সরে আসলেন বৃটিশ চ্যান্সেলর

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অবশেষে টেক্স ক্রেডিট কাট থেকে বিরত থাকলেন বৃটিশ চান্সেলর জর্জ অসবর্ন। স্পেন্ডিং রিভিউর মাধ্যমে আগামী ৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন বৃটিশ চান্সেলর জর্জ অসবোর্ন। বুধবার হাউস অব কমন্সে রিভিউ ঘোষণার সময় তিনি টেক্স ক্রেডিট কাট এবং পুলিশের বাজেট কাট থেকে বিরত থাকেন।

এদিকে লর্ড সদস্যদের বাধার কারণে ট্রেক্স ক্রেডিট কাট থেকে বিরত থাকলেও ২০১৭ সাল থেকে ইউনিভার্সেল ক্রেডিট বাস্তবায়নের মাধ্যমে অর্থ সঞ্চয়ের আশা করছে সরকার। টেক্স ক্রেডিট এবং পুলিশ বাজেট কাট থেকে বিরত থাকায় লেবার পার্টির পক্ষ থেকে চ্যান্সেলর জর্জ অসবোর্নকে অভিনন্দন জানানো হয়।

তবে ২০২০ সালের ভেতরে পাবলিক ফাইনান্স থেকে প্রায় ২৭ বিলিয়ন পাউন্ড সঞ্চয়ের ঘোষণা দেন চ্যান্সেলর জর্জ অসবোর্ন। এর মধ্যে ১২ বিলিয়ন পাউন্ড কাটের পরিকল্পনা আছে ওয়েলফেয়ার সার্ভিস থেকে। টেক্স ক্রেডিট কাট করে বছরে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড সঞ্চয়ের পরিকল্পনা ছিল সরকারের।

অন্যদিকে ইংল্যান্ডের হেলথ খাতের বাজেট ১০১ বিলিয়ন পাউন্ড থেকে বাড়িয়ে ২০২০ ও ২১ সালে ১শ ২০ বিলিয়ন পাউন্ড করার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়াও এনএইচএসকে আগামী অর্থ বছরে বাড়তি ৩ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড ফান্ডিংয়ের ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর জর্জ অসবোর্ন। বাড়ানো হয়েছে ইংল্যান্ডের স্কুল বাজেটও। ২০২০ সালের ভেতরে এডুকেশন বাজেট ১০ বিলিয়নে নেওয়া হবে বলে জানান চ্যান্সেলার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026